আমিও তানভিরের সাথে একমত। এখন সময় হয়েছে বাংলা উইকিপিডিয়ার জন্য নিজস্ব নীতিমালা তৈরি করার। আমাদের নিজস্ব পন্থায় এগিয়ে যেতে হবে। তবেই সাফল্য আসবে। তন্ময় On Aug 15, 2012 1:53 PM, "Tanweer Morshed" <[email protected]> wrote:
> ধন্যবাদ তানভির ভাইকে এরকম একটা সফল পাঠক জরিপ পরিচালনার জন্য। এতে > স্পষ্টভাবে ফূটে উঠেছে বাংলা উইকির উন্নয়নের পথে বাধাসমূহ। এগুলোকে অ্যাড্রেস > করে এগিয়ে যেতে পারলে বাংলা উইকি নিঃসন্দেহে সমৃদ্ধ হয়ে উঠবে। > আমার একটা ব্যক্তিগত মতামত; জরিপ অনুযায়ী বাংলা উইকিতে নতুন অবদানকারীদের > অবদানের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হল বাংলা উইকির নীতিমালা সম্বলিত পৃষ্ঠাগুলি। > এসব নীতিমালাগুলো হুবহু ইংরেজি উইকি থেকে অনুবাদকৃত। ইংরেজি উইকি আকারে বিশাল > এবং তার কর্মপদ্ধতি-নিজঃস্ব নীতিমাল অনেক বেশি জটিল যা মোটেও কিংবা > অনেকক্ষেত্রেই বাংলা উইকির সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। বাংলা উইকি আকারে বেশ ছোট > এবং এখানে অবদানকারীর সংখ্যাও ইংলিশ উইকি থেকে অনেক কম বলে এখানকার কাজের > পরিবেশ ইংলিশ উইকি থেকে ভিন্ন ও সরল। > এ অবস্থার পরিপ্রেক্ষিতে, বাংলা উকিপিডিয়ার কাজের পরিবেশ এবং সার্বিক দিকসমূহ > বিবেচনা করে নীতিমালাসমূহ পুনসজ্জিত বা প্রয়োজনে নতুনভাবে তৈরি করা প্রয়োজন। এ > নীতিমালাগুলি উইকিপিডিয়ার মূল লক্ষ্য ও আদর্শকে অবশ্যই প্রতিফলিত করবে। > আপনাদের কী মতামত?? > > Regards- > Tanweer Morshed > > _______________________________________________ > Wikimedia-BD mailing list > [email protected] > https://lists.wikimedia.org/mailman/listinfo/wikimedia-bd > >
_______________________________________________ Wikimedia-BD mailing list [email protected] https://lists.wikimedia.org/mailman/listinfo/wikimedia-bd
