its not possible to see a video from mobile. Can you please write any article with screenshot about how to add reference at wikipedia? I will glad to get any instruction of adding reference at wikipedia.but as i am from mobile,badly its,not possible for me to see any video. Regards Safwan
On 1/4/13, Sad Sad <[email protected]> wrote: > > চমৎকার সব পরামর্শ দেবার জন্য অসংখ্য ধন্যবাদ আশরাফ ভাই, মাঈনুল ভাই এবং শাবাব > ভাই। আসলে পুরো কাজটা এক বসাতে করতে হয়েছে। সুন্দর করে করবো করবো বলে অনেক দিন > থেকে পড়ে ছিলো। করা হচ্ছিলো না। তাই সেদিন এক বসাতেই করে ফেলেছি। কোন স্ক্রীপ্ট > ছিলো না। তাই বেশ সমস্যা হয়েছে। স্ক্রীপ্টের জন্য সময় বের করা আমার জন্য একটু > সমস্যাই হয়ে যায়। তবে এর পরে থেকে চেষ্টা করবো একটা স্ক্রীপ্ট তৈরি > করে নেবার। > > অডিও নিয়ে ঠিকই বলেছেন ভাই। আমার কমদামী হেড ফোনের সাথে থাকা মাইক্রো ফোনে > রেকর্ড করেছি। সেটা আবার তারের সাথে ঝুলে থাকে, তাই সেটাকে মুখের কাছে একহাতে > চেপে ধরে রাখতে হয়। মহ্যা হ্যাপা! আবার এক হাতে মাউস, কীবোর্ড চালাতে হয়। > সেজন্য সমস্যা হয়েছে। তবে এই সমস্যা মনে হয় সমাধান করা আপাতত সম্ভব হবে না। > স্যরি :( > > পুরো ভিডিওটাকে ৫ মিনিটের মধ্যে করার ইচ্ছে ছিলো। কেননা দেশে নেটের যে অবস্থা, > তাতে বড় ভিডিও দেখার আগ্রহ সবাই করবে না। কিন্তু সেটা করা সম্ভব হয়নি। এছাড়া > একটা টুল ব্যবহার করে citebook, citejournal,citenews, citeweb এসব রেফারেন্স > যোগ করার উপায় দেখাবার ইচ্ছে ছিলো। কিন্তু সেটা নতুনদের কাছে আরো গোলমেলে লাগবে > ভেবে বাদ দিয়েছি। > > আশা করছি পরবর্তিতে (যদি সময় করতে পারি) ভিডিও বানাবার সময় আপনাদের উল্লেখিত > বিষয়গুলো মাথায় রাখবো। > > অনেক ধন্যবাদ। > > > > > > > ________________________________ > From: Mayeenul Islam <[email protected]> > To: [email protected] > Cc: [email protected] > Sent: Thursday, 3 January 2013, 22:04 > Subject: উইকিপিডিয়ায় তথ্যসূত্র যোগ বিষয়ক ভিডিও টিউটোরিয়াল বিষয়ে > > ভাই, > আসসালামু 'আলাইকুম। > > যে কথাটা সবার আগে বলা চাইই চাই, তা হলো: অপূর্ব হয়েছে। সত্যি, অপূর্ব > হয়েছে। এবং এটা বড় কথা যে, কেউ একজন কাজটা করেছে। কাজটা করা হয়েছে। আর > কাজ যখন করা হয়, তখন তার খুঁত খুঁজে বের করা খুব সহজ। তবে আমি মনে করি, > যদি খুঁত থাকে, তাহলে সেগুলো আলোচনা হলে পরের কাজগুলো আরো সুন্দর হবে। > এটা যে সুন্দর হয়েছে, তা তো বললামই; তবে সুন্দরের যে শেষ নেই, সেটা > নিশ্চয়ই মানি। :) > সত্যি খুব ভালো হয়েছে। তবু কয়েকটা বিষয় একটু বলতে চাইছি: > ১. গলার স্বরটা কেমন জানি স্পষ্ট না, মনে হলো কিছু একটা দিয়ে চেপে রেখে > কথা বলা হচ্ছে, কিংবা মুখটা খুব কষ্ট করে মাইক্রোফোনের কাছে চেপে রেখে > কথা বলা হচ্ছে -একটা চাপা ভাব আছে টোনে। :) > ২. উচ্চারণগত অস্পষ্টতা একটু বেখাপ্পা লাগে, যেমন: প্রথমাংশে ‘রেফারেন্স > কী, ...তথ্যসূত্রটা কী?’ -এভাবে শোনা গেছে, আসলে আপনি বলেছেন ‘রেফারেন্স > কী, বা তথ্যসূত্রটা কী?’। তাই আমি যেভাবেই উচ্চারণে অভ্যস্ত হই না কেন, > ভিডিও অডিওতে কথার প্রত্যেকটা শব্দ পরিষ্কারভাবে উচ্চারণের বিষয়ে সচেতন > হওয়া উচিত। > ৩. উদাহরণটা “হাবিজাবি” দিয়ে না দেখিয়ে কোনো বিদ্যমান নিবন্ধ নিয়ে দেখানো > যেত। কিংবা সিরিয়াস কোনো বিষয় নিয়ে দেখানো যেত। অথবা সবচেয়ে নিরাপদ হতো > যদি “উইকিপিডিয়া:খেলাঘর”-এ কাজটা করিয়ে দেখানো হতো। এতে ভ্যান্ডালিজম > কমতো। কারণ এভাবে ভিডিও দেখে যে-কেউ “হাবিজাবি” নামে নিবন্ধ খুলে কিংবা > আরো আজব আজব সব নামে নিবন্ধ খুলে পরীক্ষা-নিরীক্ষা করবে, যা ঠিক হবে না। > ৪. তথ্যসূত্রের একাধিক ধরণ, যেমন: ওয়েব লিংক, বইয়ের রেফারেন্স, ওয়েব > লিংকের শিরোনাম ও বিবরণ দেখিয়ে চমৎকার একটা কাজ করেছেন। এতে এডিটররা সব > ধরণের কাজ সম্বন্ধে ধারণা পাবে। তবে তৃতীয় পদ্ধতিতে সামান্য একটু সমস্যা: > “http://google.com গুগল.কম, তারিখ: ৩ জানুয়ারি ২০১৩” না লিখে সেটা যদি > এভাবে লেখা যায়: “[http://google.com গুগল.কম], তারিখ: ৩ জানুয়ারি ২০১৩” > তাহলে তা আরো সুন্দর হয়ে আসতো। (‘২য় সংস্করণ’ বানানটিতে মূর্ধণ্য ণ হবে, > ঋ র ষ-এর পরে মূর্ধণ্য ণ হয়।) > ৫. বইয়ের নামগুলো ইটালিকে লেখার রীতি প্রচলিত। সেক্ষেত্রে টিউটোরিয়ালে > বইয়ের নামকে সিঙ্গেল কোট দিয়ে না দেখিয়ে দুটো সিঙ্গেল কোট দিয়ে দেখালে > আমাদের স্বার্থোদ্ধার হয়ে যেত (তবে বলে দিতে হবে যে, এখানে ডাবল কোট নয়, > দুটো সিঙ্গেল কোট দেয়া হয়েছে ইটালিক করার জন্য)। ‘’বইয়ের নাম’’ -এভাবে। > ৬. দর্শকরা তিন ধরণের তথ্যসূত্র দেখতে পেল: খুব ভালো। এর সাথে আলোচনায় > থাকতে পারতো আরো কিছু তথ্যসূত্র টেমপ্লেট, যেমন: citebook, citejournal, > citenews, citeweb ইত্যাদি টেমপ্লেট। আপনি যে তিনটি করে দেখিয়েছেন, তা > সাধারণের জন্য খুব সহজ মনে হবে -এই চিন্তাটা আপনার খুব প্রশংসার দাবি > রাখে। তাই এগুলো এভাবেই রেখে আপনি শুধু ওগুলো ব্যবহার করে কিভাবে আরো > সুন্দর করে তথ্যসূত্র যোগ করা যায়, তার কয়েকটা উদাহরণ দিতে পারতেন। ঐসব > টেমপ্লেটগুলো ব্যবহারে উৎসাহিত করলে একেকজন অবদানকারী থেকে তথ্য-উৎস > সম্বন্ধে অনেক ডিটেল তথ্য বের করে আনা যায়, কারণ ওগুলোতে একেকটা ফর্মেট > আছে। > ৭. বিকল্প পদ্ধতি: বইয়ের লিংকে ক্লিক করে তথ্যসূত্র লেখায় ঝামেলা হলে > আপনি <ref> এবং </ref> ট্যাগের ভিতরে আপনার তথ্যসূত্র লিখে দিন, তাতেও > কিন্তু একই কাজই হয়ে যাবে। -এধরণের একটা কথা বলে দর্শককে রেফারেন্সের > মোদ্দাকোডটাও বুঝিয়ে দেয়া যেত। এতে ঐ পদ্ধতি কাজ না করলে, মানুষ > ম্যানুয়ালি কোড লিখেও তথ্যসূত্র যোগ করতে শিখতো। > ৮. এছাড়া তথ্যসূত্র সম্বন্ধে বাংলা উইকিপিডিয়ার কোনো পাতাগুলোতে তথ্য > পাওয়া যাবে, তাও দেখানো যেত। (না হলেও ক্ষতি নেই) :) > সম্পাদনা মোডে গিয়ে কোড দেখে শিখা আমার প্রচন্ড প্রিয় একটা অভ্যাস। এই > আলোচনাটা করেছেন দেখে আমার খুব ভালো লেগেছে। নতুনদের এটা খুব কাজে দেবে। > প্রথম কাজ তো, একটু হেযিটেশন থাকতেই পারে। কিন্তু তবু যথেষ্ট প্রাণবন্ত > হয়েছে। স্ক্রিপ্ট কিছু আগে থেকে লিখে ফেলা যেতে পারে, এতে কথার ফ্লো > থাকবে। > তবু, নিজের অল্প সাধ্যে কাজটা অপূর্ব হয়েছে, চমৎকার হয়েছে। যা যা বললাম, > সেগুলো ইম্প্লিমেন্ট না করলেও এটা অনেক কাজে লাগবে নতুনদের। এই ভিডিওর > প্রচার চাই। অনেক ধন্যবাদ আপনাকে। > > আল্লাহ হাফেজ। > > > -- > ____________________________ > *Mayeenul Islam* > *Lifetime Student* > e-mail: [email protected] > blog: www.soothtruth.wordpress.com > *** Auto-confirmed & Rollbacker > editor<http://bn.wikipedia.org/wiki/%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%AC%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%80:Mayeenul_Islam>in > *B**ānglā** Wikipedia* > *** Founding member of "Wikimedia > Bangladesh<http://bd.wikimedia.org/wiki/%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B9%E0%A7%80_%E0%A6%AA%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%B7%E0%A6%A6> > " _______________________________________________ Wikimedia-BD mailing list [email protected] https://lists.wikimedia.org/mailman/listinfo/wikimedia-bd
