সুধী,
আসছে 12 ও13 নভেম্বর উইকিমিডিয়া ফাউন্ডেশনের Director Mobile Programs,
Carolynne Schroeder বাংলদেশে আসছেন Wikipedia Zero প্রকল্পের কাজে।  তিনি
বাংলদেশে অবস্থানকালীন এখানকার উইকিপিডিয়ানদের সাথে দেখা করতে খুবই আগ্রহী।
এ উপলক্ষে 13 নভেম্বর বুধবার বিকাল 5:15 মিনিটে উইকিমিডিয়া বাংলাদেশ একটি
মিটআপ আয়োজন করতে যাচ্ছে। মিটআপের বিস্তারিত :

তারিখ : 13 নভেম্বর বুধবার
সময় : বিকাল 5:15 মিনিট
স্থান : বেসিস অডিটোরিয়াম
বিডিবিএল ভবন (ষষ্ঠ তলা)
12 কাওরান বাজার
কাজী নজরুল ইসলাম এভিনিউ, ঢাকা।

এই অনুষ্ঠানে আপনারা সবাই সবান্ধব আমন্ত্রিত।

এই মিটআপের আগে 4 টা থেেক উইকিমিডিয়া বাংলদেশ একটি প্রেসমিট আয়োজন করেছে যাতে
বাংলাদেশে Wikipedia Zero প্রোগ্রাম সম্পর্কে গণমাধ্যমকে অবহিত করা হবে। এতে
বাংলদেশে Wikipedia Zero শুরু করা মোবাইল অপারেটর বাংলালিংক ও গ্রামীণফোনের
প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন।

ধন্যবাদ
আলী হায়দার খান (তন্ময়)
কোষাধ্যক্ষ, উইকিমিডিয়া বাংলদেশ

----------------------
Ali Haidar Khan
Treasurer, Wikimedia Bangladesh

Sent from mobile
_______________________________________________
Wikimedia-BD mailing list
[email protected]
https://lists.wikimedia.org/mailman/listinfo/wikimedia-bd

Reply via email to