উইকিমিডিয়া কমিউনিটি থেকে প্রকাশিত সর্বশেষ *টেক নিউজ <https://meta.wikimedia.org/wiki/Special:MyLanguage/Tech/News>* (Tech News: 2013-49)
*নতুন বৈশিষ্ট্য* - CommonsMetadata<https://www.mediawiki.org/wiki/Extension:CommonsMetadata>বৈশিষ্টটি সকল উকিতে সক্রিয় করা হয়েছে। এর ফলে মাল্টিমিডিয়া ফাইলগুলোতে লাইসেন্স সংক্রান্ত তথ্যের মত সংস্লিষ্ট মেটাডাটাগুলোও যুক্ত হয়ে যাবে। কম্পিউটার প্রোগ্রামের মাধ্যমে এই তথ্যগুলো পড়া যাবে। কমন্স ছাড়াও অন্যান্য উইকিগুলোতে এটি ব্যবহার করা যাবে। আপনার উইকিতে মেটাডাটা বর্ণনা করার টেমপ্লেট সম্পাদনা<https://meta.wikimedia.org/wiki/commons:Special:MyLanguage/Commons:Machine-readable_data>করে এটি সংযুক্ত করা যাবে। [১]<http://lists.wikimedia.org/pipermail/wikitech-ambassadors/2013-November/000508.html> - উইকিমিডিয়া সাইটগুলোতে ব্যবহৃত জাভাস্ক্রিপ্টগুলো<https://meta.wikimedia.org/wiki/w:en:JavaScript>এখন থেকে আপনার কম্পিউটারের লোকাল স্টোরেজে <https://meta.wikimedia.org/wiki/w:en:Web_storage> সংরক্ষিত থাকবে এরফলে সাইট লোড হতে আগের থেকে কম সময় লাগবে। [২]<http://lists.wikimedia.org/pipermail/wikitech-l/2013-December/073330.html> *ভিজ্যুয়ালএডিটর <https://www.mediawiki.org/wiki/Special:MyLanguage/VisualEditor/Portal>* - ভিজ্যুয়াল এডিটরে এখন থেকে যে কোনো ধরনের ফরম্যাট করা লেখা পেস্ট করা যাবে, এমন কি অন্য কোনো ভিজ্যুয়াল এডিটরের তথ্য কপি/পোস্ট করলেও লেখাগুলো সঠিক ফরম্যাটে থাকবে। [৩]<https://www.mediawiki.org/w/index.php?oldid=836802#2013-12-05_.28MW_1.23wmf6.29> - আপনার পছন্দসমূহে ভিজ্যুয়াল এডিটর সক্রিয় থাকুক বা নাই থাকুক আপনি ব্রাউজারের এড্রেসবারে নির্দিষ্ট ?veaction=edit ব্যবহার করে যে কোনো পাতা ভিজ্যুয়াল এডিটরে সম্পাদনা করতে পারবেন। [৪]<https://www.mediawiki.org/w/index.php?oldid=836802#2013-12-05_.28MW_1.23wmf6.29> - অনেকগুলো বাগ সমাধান করা হয়েছে, এবং পাতা সংরক্ষণসহ অন্যান্য কাজগুলো এখন থেকে আগের তুলনায় দ্রুত সম্পন্ন করা যাবে। [৫]<https://www.mediawiki.org/w/index.php?oldid=836802#2013-12-05_.28MW_1.23wmf6.29> *ত্রুটিসমূহ* - নতুন সার্চ টুলে ("CirrusSearch <https://www.mediawiki.org/wiki/Search>") ত্রুটির কারণে, এটি চালু রয়েছে এমন সকল উইকি থেকে এটি অপসারণ করা হয়েছিলো, এবং পরবর্তীতে পুনরায় চালু করা হয়। [৬]<http://lists.wikimedia.org/pipermail/wikitech-ambassadors/2013-December/000514.html> *ভবিষ্যৎ পরিকল্পনা* - মিডিয়াউইকি 1.23wmf6<https://www.mediawiki.org/wiki/MediaWiki_1.23/wmf6>, ৫ ডিসেম্বর থেকে টেস্ট উইকিতে সক্রিয় আছে। ১০ ডিসেম্বর উইকিপিডিয়ার সহপ্রকল্পগুলোতে এটি সক্রিয় করা হবে এবং সকল ভাষার উইকিপিডিয়ায় সক্রিয় করা হবে ১২ ডিসেম্বর তারিখে (calendar<https://www.mediawiki.org/wiki/MediaWiki_1.23/Roadmap> )। - ইথার প্যাডের পুরাতন সংস্করণটি (একটি নতুন সংস্করণ<http://etherpad.wikimedia.org>চালু রয়েছে) ৩০ ডিসেম্বর, ২০১৩ তারিখে অপসারণ করা হবে। এই তারিখের পূর্বেই আগে তৈরী করা প্যাডগুলো সংরক্ষন কর করতে পারবেন। পুরাতন ঠিকানায় এগুলো পাওয়া যাবে https://etherpad-old.wikimedia.org। [৭]<http://lists.wikimedia.org/pipermail/wikitech-l/2013-November/073249.html> *টেক নিউজ <https://meta.wikimedia.org/wiki/Special:MyLanguage/Tech/News> তৈরী করে টেক এম্বাসেডরগণ <https://meta.wikimedia.org/wiki/Special:MyLanguage/Tech/Ambassadors> এবং এটি প্রচার করা হয় মিডিয়াউইকি মেসেজ ডেলিভারী পদ্ধতিতে <https://meta.wikimedia.org/wiki/Special:MyLanguage/User:MediaWiki_message_delivery> • অবদান রাখুন <https://meta.wikimedia.org/wiki/Special:MyLanguage/Tech/News#contribute> • অনুবাদ করুন <https://meta.wikimedia.org/wiki/Special:MyLanguage/Tech/News/2013/49> • সাহায্য করুন <https://meta.wikimedia.org/wiki/Tech> • মতামত জানান <https://meta.wikimedia.org/wiki/Talk:Tech/News> • সাবস্ক্রাইব অথবা আনসাবস্ক্রাইব <https://meta.wikimedia.org/wiki/Global_message_delivery/Targets/Tech_ambassadors>.* *-- **Nasir Khan Saikat* <https://google.com/+NasirKhan> www.nasirkhn.com
_______________________________________________ Wikimedia-BD mailing list [email protected] https://lists.wikimedia.org/mailman/listinfo/wikimedia-bd
