সুধী, বছর ঘুরে আবার এসেছে একুশে বই মেলা। অনেক বছর ধরেই একুশে ফেব্রুয়ারিতে বই মেলার প্রধান ফটকের সামনে বাংলা উইকিপিডিয়ার স্বেচ্ছাসেবকরা, উইকিপিডিয়ান ও উইকিমিডিয়ানরা বাংলা উইকিপিডিয়ার প্রতি মানুষের সচেতনতা বৃদ্ধির জন্যে ব্যানার হাতে দাঁড়ায়। এরই ধারাবাহিকতায় এবছরেও ২১শে ফেব্রুয়ারি বিকেল চারটা থেকে পাঁচটা পর্যন্ত আমরা ব্যানার নিয়ে দাঁড়াব। আশা করি উইকিপিডিয়ানরা এই আয়োজনে সাড়া দিয়ে বাংলা উইকিপিডিয়াকে মানুষের আরো কাছাকাছি নিতে সহায়তা করবেন।
-- তানভির মোর্শেদ
_______________________________________________ Wikimedia-BD mailing list [email protected] https://lists.wikimedia.org/mailman/listinfo/wikimedia-bd
