তানভির ভাইকে মিলিয়ন ধন্যবাদ এতদিনের ঝামেলাপুর্ন একটি বিষয়কে সহজেই সমাধান
করার জন্য।
আশা করি আমরা আমাদের নিজনিজ পজিশন থেকে বাংলা উইকি'র তথা উইকিমিডিয়া
বাংলাদেশের পক্ষে কাজ করে যাব।
2015-12-25 18:01 GMT+06:00 Tanvir Rahman <[email protected]>:

> 2015-12-25 7:04 GMT+01:00 Jayanta Nath <[email protected]>:
>
>> বাংলাদেশ উইকিমিডিয়ার সংবিধান দেখলাম, [১]
>>
>> *"The Members to Executive Committee shall be elected by the Members at
>> their Annual General Meeting and as..."*
>> *"The term of membership of Executive Committee members shall be two
>> years at a time."*
>>
>> কিন্তু কিছু  (২০১২) বছর ধরে অফিসিয়াল বেয়ার পদে আমি একই ব্যক্তিকে দেখে
>> যাচ্ছি।  সবাই কি প্রতিবছর গণতান্ত্রিক পদ্দধতিতে প্রতিদুই বছর অন্তর সদস্যদের
>> ভোট দান দ্বারা নির্বাচিত হচ্ছেন? সদস্যা সংখ্যা কত? কারা সদস্যা তা অপ্রকাশিত
>> কেন?
>>
>
> জয়ন্তদা, এর কারণ আসলে আমলাতান্ত্রিক জটিলতা। বাংলাদেশ সরকার থেকে আমরা
> আমাদের অফিসিয়াল রেজস্ট্রেশন পাই ৯ জুন ২০১৪ সালে। এরপরেও আমাদের সদস্য ফি
> জমাসহ ও অন্যান্য কাজের জন্য ব্যাংক অ্যাকাউন্ট খোলা, রেজিস্ট্রেশনের সনদ
> দিয়ে ওয়েবসাইটের ডোমেইন নিবন্ধন করাসহ অন্যান্য আনুসাঙ্গিক কাজেও বেশ কিছু
> সময় অতিবাহিত হয়ে বর্তমানে আমাদের কমিউনিটি একটি শেপে এসেছে।
>
> আগামী জানুয়ারিতে উইকিপিডিয়ার ১৫তম জন্মদিন উদযাপনের সাথে আমাদের জেনারেল
> মিটিংও আহ্বান করা হয়েছে বর্তমান নির্বাহী পরিষদের পক্ষ থেকে। ঐ দিন-ই
> নির্বাচনের মাধ্যমে নতুন নির্বাহী পরিষদ গঠনের ব্যাপারে ইসি ও ওসি আলোচনা করে
> একমত হয়েছে। আমাদের গত উইকি মিটআপে সে বিষয়ে কমিউনিটির সবাইকে জানানোও হয়েছে।
> তার আগ পর্যন্ত আমাদের নিয়মিত সদস্য সংগ্রহ চলবে (যা এখনও চলমান)।
>
>
>> ভারতের উইকিমিডিয়া প্রায় ১২টি উইকিপিডিয়া বা ভাষাকে নিয়ে কাজ করছে। কিন্তু
>> বাংলাদেশ উইকিমিডিয়া একটি উইকিপিডিয়া বা ভাষার উপর কাজ করছে। বাংলা
>> উইকিপিডিয়ার জন্য বেশ ভালই কাজ হচ্ছে, কিন্তু বিষ্ণুপ্রিয়া মনিপুরি ভাষার
>> উইকিপিডিয়া সংক্রান্ত কোনো কাজ করতে দেখিনি এখন পর্যন্ত। প্রকল্পটি প্রায়
>> মৃতপ্রায় । এই দিকে দৃষ্টি দেওয়ার অনুরোধ রইল।
>>
>
> আসলে বিঞ্চুপ্রিয়া নিয়ে কাজ করার মতো সেরকম মানুষ পাওয়া যাচ্ছে না যিনি বা
> যারা ভাষাটি জানেন বা কাজ করতে ইচ্ছুক। এ বিষয়ে এমন কাউকে পাওয়া গেলে
> উইকিমিডিয়া বাংলাদেশ অবশ্যই সাহায্য করবে।
>
> সবাইকে ধন্যবাদ।
>
> তানভির
>
> _______________________________________________
> Wikimedia-BD mailing list
> [email protected]
> https://lists.wikimedia.org/mailman/listinfo/wikimedia-bd
>
>


-- 




*R. K. Hannan (aka Sufe)Director (Outreach)|Wikimedia Bangladesh
<http://wikimedia.org.bd/about-us/executive-committee>Creative Director|
RAVEN <http://www.ravenleatherZ.com>Editor & Co-Founder| ShoeNews.Net
<http://ShoeNews.Net>*
_______________________________________________
Wikimedia-BD mailing list
[email protected]
https://lists.wikimedia.org/mailman/listinfo/wikimedia-bd

Reply via email to