চট্টগ্রাম আর রাজশাহীর সমাবেশের ছবির লিংকদুটো অদল-বদল হয়ে গেছে মনে হয়।

যাইহোক, সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন!

---
Shabab Mustafa

2016-02-22 1:41 GMT+06:00 Nahid Sultan <[email protected]>:

> সুধী,
> আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে উইকিমিডিয়া বাংলাদেশের আয়োজনে আজ ঢাকা,
> চট্টগ্রাম ও রাজশাহীতে উইকিপিডিয়ানরা উন্মুক্ত স্থানে ব্যানার নিয়ে দাঁড়িয়ে
> বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধির আহবান জানান।
>
> # প্রতি বছরের ন্যায় ঢাকার সমাবেশটি অনুষ্ঠিত হয়, বিকাল ৫টায় একুশে বইমেলার
> গেটের সামনে। এতে কলকাতার উইকিপিডিয়ান তন্ময় বীরসহ মোট ২০জন উপস্থিত ছিলেন।
> ঐতিহাসিক রীতি অনুযায়ী, আইসক্রীম খাওয়ার মধ্য দিয়ে সমাবেশ সমাপ্ত হয় ;)
> ছবি:
> https://commons.wikimedia.org/wiki/Category:Wiki_gathering_at_Ekushey_Book_Fair_2016
>
> # প্রথমবারের মত অনুষ্ঠিত চট্টগ্রামের সমাবেশটি সকাল ১০টায় চট্টগ্রামের
> কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অনুষ্ঠিত হয়।উইকিমিডিয়া বাংলাদেশের সহযোগিতায়
> এটি আয়োজন করে চট্টগ্রাম উইকিপিডিয়া সম্প্রদায়। এতে চট্টগ্রামের ১৫ জন
> উইকিপিডিয়ান উপস্থিত ছিলেন।
> ছবি:
> https://commons.wikimedia.org/wiki/Category:Ekushey_Wiki_gathering_in_Rajshahi,_2016
>
> # প্রথমবারের মত রাজশাহীর সমাবেশটি সকাল ৯টায় রাজশাহী কলেজ গেটে অনুষ্ঠিত হয়।
> উইকিমিডিয়া বাংলাদেশের সহযোগিতায় এটি আয়োজন করে রাজশাহী উইকিপিডিয়া সম্প্রদায়।
> এতে রাজশাহীর ১০ জন উইকিপিডিয়ান উপস্থিত ছিলেন। সমাবেশের পর অগ্রহীদের নিয়ে
> তারা একটি ১ ঘন্টার ছোট কর্মশালার আয়োজন করেন। যেখানে উইকিপিডিয়ায় অবদান রাখার
> বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
> সমাবেশের ছবি:
> https://commons.wikimedia.org/wiki/Category:Ekushey_Wiki_gathering_in_Chittagong,_2016
> কর্মশালার ছবি:
> https://commons.wikimedia.org/wiki/Category:Wikipedia_Workshop_in_Rajshahi_Feb_2016
>
> ধন্যবাদ।
>
> *---*
> *Nahid Sultan*
> User:NahidSultan <https://meta.wikimedia.org/wiki/User:NahidSultan> on
> all Wikimedia Foundation
> <https://en.wikipedia.org/wiki/Wikimedia_Foundation>'s public wikis
>
> Facebook | Nahid Sultan <https://www.facebook.com/Nahidunlimited>
> Twitter | @nahidunlimited <https://twitter.com/nahidunlimited>
>
> _______________________________________________
> Wikimedia-BD mailing list
> [email protected]
> https://lists.wikimedia.org/mailman/listinfo/wikimedia-bd
>
>
_______________________________________________
Wikimedia-BD mailing list
[email protected]
https://lists.wikimedia.org/mailman/listinfo/wikimedia-bd

Reply via email to