সুধী,
শুভেচ্ছা নেবেন। অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, বাংলাদেশ এবার ‘উইকি লাভস 
মনুমেন্টস’ ছবি প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে।সপ্তমবারেরমত অনুষ্ঠিত হতে যাওয়া 
উইকিপিডিয়া সম্প্রদায় আয়োজিত সংস্কৃতি ও ঐতিহ্য নিয়ে ছবি তোলার প্রতিযোগিতা 
‘উইকি লাভস মনুমেন্টস (ডব্লিউএলএম) ‘ গিনেজ বুকের রেকর্ড অনুযায়ী বিশ্বের সবচেয়ে 
বড় ছবি প্রতিযোগিতা। এটি প্রতি বছর সেপ্টেম্বরে বিশ্বব্যাপী অনুষ্ঠিত হয়ে থাকে ও 
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দেশগুলো স্ব-স্ব স্থাপনার ছবি নিয়ে অংশগ্রহণ করে।


২০১০ সাল থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতায় দেশের প্রত্নতাত্ত্বিক স্থাপনার তালিকা 
নিয়ে বাংলাদেশ এবারই প্রথম অংশগ্রহণ করছে। প্রতিযোগিতায় আপনাদের সবার সহযোগিতা 
কামনা করছি। চলুন সবাই মিলে বাংলাদেশের সবগুলো প্রত্নতাত্ত্বিক স্থাপনার ছবির একটি 
স্থায়ী সংগ্রহশালা তৈরি করি।


এ প্রতিযোগিতাটি আয়োজন করছে উইকিমিডিয়া বাংলাদেশ ও এতে সহযোগিতা করছে সাতটি 
ফটোগ্রাফিক ক্লাব (অ্যামেচার ফটোগ্রাফি, ট্রাভেলারস্‌ অব বাংলাদেশ, গ্রাসহপারস, 
থ্রো দ্য লেন্স, রাজশাহী ফটোগ্রাফি সোসাইটি, শাহাজালাল বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফারস 
অ্যাসোসিয়েশন্স ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটি)।


আপলোড ও বিস্তারিত: 
commons.wikimedia.org/<http://commons.wikimedia.org/wiki/COM:WLMBD2016>wiki/COM:WLMBD2016<http://commons.wikimedia.org/wiki/COM:WLMBD2016>
ধন্যবাদ

---

Nahid Sultan
User:NahidSultan<https://meta.wikimedia.org/wiki/User:NahidSultan> on all 
Wikimedia Foundation<https://en.wikipedia.org/wiki/Wikimedia_Foundation>'s 
public wikis
Member of Wikimedia ombudsman 
commission<https://meta.wikimedia.org/wiki/Ombudsman_commission>
Secretary, Wikimedia 
Bangladesh<https://meta.wikimedia.org/wiki/Wikimedia_Bangladesh>
http://blog.nahidsultan.xyz/
Facebook | Nahid Sultan<https://www.facebook.com/Nahidunlimited>
Twitter | @nahidunlimited<https://twitter.com/nahidunlimited>
_______________________________________________
Wikimedia-BD mailing list
[email protected]
https://lists.wikimedia.org/mailman/listinfo/wikimedia-bd

Reply via email to