এবারের ছবি বেশ ভাল হয়েছে। তবে বেশির ভাগই শুধু "পাখি" :D

2018-08-05 11:19 GMT+06:00 Md. Ibrahim Husain <[email protected]>:

> নাহিদসহ আয়োজক সবাইকে অনেক ধন্যবাদ ।
> আশা করি এবার প্রথম দশে বাংলাদেশের এক বা একাধিক ছবি থাকবে।
>
>
> On Sunday, August 5, 2018, Tanweer Morshed <[email protected]> wrote:
>
>> এবারের জমা পড়া আলোকচিত্রগুলোর মান ও বৈচিত্র্য আগেরবারের তুলনায় বেশ ভাল
>> মনে হচ্ছে। প্রতিযোগিতা আয়োজনের সাথে জড়িতদের ধন্যবাদ।
>>
>>
>> On Sunday, August 5, 2018, Nahid Sultan <[email protected]> wrote:
>>
>>> প্রিয় সবাই,
>>> বাংলাদেশের সংরক্ষিত অঞ্চলসমূহ ও এর জীববৈচিত্র নিয়ে আয়োজিত উইকি লাভস আর্থ
>>> ছবি প্রতিযোগিতার ফলাফল প্রকাশিত হয়েছে। আন্তর্জাতিকভাবে আয়োজিত এ
>>> প্রতিযোগিতাটিতে বাংলাদেশ দ্বিতীয়বারের মত অংশ নিয়েছিল। বিজয়ী ১০টি ছবিকে এখন
>>> আন্তর্জাতিক স্টেজে পাঠানো হবে। উল্লেখ্য গত বছর বাংলাদেশের পল্লব কবিরের তোলা
>>> লাউয়াছড়ার একটি ছবি বিভিন্ন দেশের ছবির মধ্যে ১১তম স্থান লাভ করেছিল।
>>>
>>> এবারে আমাদের বিজয়ী নির্ধারণী জুরি বোর্ডে জুরি হিসেবে ছিলেন সুইডেনের
>>> ডব্লিউ কার্টার, যুক্তরাজ্যের কলিন হার্কনেস, ফ্রান্সের ক্রিশ্চিয়ান ফ্যারের
>>> এবং কানাডার মাইকেল ক্লাজবান। বিজয়ীদের অভিনন্দন এবং প্রতিযোগিতায়
>>> অংশগ্রহণকারী ও এর সাথে যুক্ত সবাইকে ধন্যবাদ।
>>>
>>> ছবিগুলো দেখা যাবে এখানে: https://wikimedia.org.b
>>> d/blog/59-winners-wlebd2018
>>>
>>> নাহিদ সুলতান
>>>
>>
>>
>> --
>> Regards,
>> Tanweer
>>
>>
>>
>
> --
> Md. Ibrahim Husain
> Mobile: 01921 584733
>
>
>
> _______________________________________________
> Wikimedia-BD mailing list
> [email protected]
> https://lists.wikimedia.org/mailman/listinfo/wikimedia-bd
>
>


-- 
*R. K. Hannan (aka Sufe)*
_______________________________________________
Wikimedia-BD mailing list
[email protected]
https://lists.wikimedia.org/mailman/listinfo/wikimedia-bd

Reply via email to