দারুন একটা খবর। পুনরায় অভিনন্দন সাঁওতালি সম্প্রদায়ের উইকিপিডিয়ানদের। বিশেষ
করে মানিক সরেনকে ধন্যবাদ কাজটি এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে দারুন কাজ করায়।

হাছিব

On Wed, Aug 8, 2018 at 4:04 PM abu Sayeed <[email protected]> wrote:

> শুভকামনা রইলো নব্য প্রতিষ্ঠিত সাঁওতালি উইকিপিডিয়ার জন্য
>
> On 8 Aug 2018 16:00, "Nahid Sultan" <[email protected]> wrote:
>
>> প্রিয় সবাই,
>> গত ২রা আগস্ট ২০১৮ তারিখে সাঁওতালি ভাষার উইকিপিডিয়া (
>> https://sat.wikipedia.org) চালু হয়েছে। বাংলাদেশ, ভারত ও নেপালের সাঁওতালি
>> সম্প্রদায়ের উইকিপিডিয়ানরা একসাথে কাজ করার ফলেই এটি সম্ভব হয়েছে। সাঁওতালি
>> ভাষার উইকিপিডিয়ায় সাঁওতালিদের নিজস্ব লিপি অলচিকি লিপি ব্যবহার করে করা
>> হয়েছে। উইকিমিডিয়া বাংলাদেশ এবং বাংলা উইকিপিডিয়া সম্প্রদায়ের পক্ষ থেকে তাদের
>> জন্য শুভকামনা। বাংলাদেশে এটি নিয়ে সবচেয়ে বেশি কাজ করেছেন মানিক সারেন। মানিক
>> ভাই ও তার দলকে অভিনন্দন।
>>
>> উল্লেখ্য, সাঁওতালি ভাষার উইকিপিডিয়া চালুর জন্য ২০১২ সাল থেকে চেষ্টা করা
>> হলে ২০১৭ সালের ফ্রেবুয়ারি থেকে সেটি গতি পায়। এসময় বিশেষ করে বাংলাদেশ ও
>> ভারতে বসবাসকারী সাঁওতালি সম্প্রদায়ের আগ্রহী উইকিপিডিয়ানরা একত্রে সাইটটি
>> তৈরির জন্য কাজ করেন। এরমধ্যে উইকিমিডিয়া বাংলাদেশ থেকে ২০১২ সালে দিনাজপুরে
>> সাঁওতালি সম্প্রদায়ের আগ্রহীদের নিয়ে একটি কর্মশালার আয়োজন করা হয়। তারপর
>> অনেকদিন কাজ থেমে থাকে। সাইটটি দ্রুত চালু করার ব্যাপারে, ২০১৭ সালের
>> সেপ্টেম্বরে ঢাকা উইকিপিডিয়া আড্ডায় বাংলাদেশের আগ্রহী সাঁওতালি সম্প্রদায়ের
>> সাথে উইকিমিডিয়া বাংলাদেশের একটি আলোচনা হয়। আগ্রহীদের সহযোগিতায় পরবর্তীতে
>> ২০১৭-এর ৩০শে ডিসেম্বরে ঢাকায় উইকিমিডিয়া বাংলাদেশ একটি কর্মশালার নেয়। যেখানে
>> ভারতের সাঁওতালি উইকিপিডিয়ানদের সাথেও অনলাইনে আলোচনা হয়। এরমধ্যে, ১১ই মার্চ
>> ২০১৮ তারিখে ভারতে বসবাসকারী সাঁওতালি সম্প্রদায়ের জন্য কর্মশালার আয়োজন করা
>> হয়। ২৮শে জুন ২০১৮ তারিখে সাঁওতালি ভাষার উইকিপিডিয়া - উইকিমিডিয়ার ভাষা
>> কমিটির অনুমোদন লাভ করে এবং ২রা আগস্ট ২০১৮ তারিখে sat.wikipedia.org
>> সাইটটি তৈরির মাধ্যমে সাঁওতালি উইকিপিডিয়ার যাত্রা শুরু হয়।
>>
>> ধন্যবাদ
>>
>> Nahid Sultan
>>
>> User:NahidSultan <https://meta.wikimedia.org/wiki/User:NahidSultan> on
>> all Wikimedia Foundation
>> <https://en.wikipedia.org/wiki/Wikimedia_Foundation>'s public wikis
>>
>> Secretary, Wikimedia Bangladesh
>> <https://meta.wikimedia.org/wiki/Wikimedia_Bangladesh>
>>
>> Twitter: @nahidunlimited <https://twitter.com/nahidunlimited>
>>
>>
>> _______________________________________________
>> Wikimedia-BD mailing list
>> [email protected]
>> https://lists.wikimedia.org/mailman/listinfo/wikimedia-bd
>>
>> _______________________________________________
> Wikimedia-BD mailing list
> [email protected]
> https://lists.wikimedia.org/mailman/listinfo/wikimedia-bd
>
> --
> *Nurunnaby Chowdhury (Hasive) **:: **নুরুন্নবী চৌধুরী (হাছিব)*
> User: Hasive <http://meta.wikimedia.org/wiki/User:Hasive> |
> GSM/WhatsApp/Viber: +8801712754752 <javascript:void(0);>
> ​
> Administrator | Bengali Wikipedia
> <http://bn.wikipedia.org/wiki/user:Hasive>
> Board Member | Wikimedia Bangladesh <http://www.wikimedia.org.bd/>
> fb.com/Hasive <http://fb.com/NCHasive> | @nhasive
> <http://www.twitter.com/nhasive> | www.nhasive.com
> <https://lists.wikimedia.org/mailman/listinfo/wikimedia-bd>
_______________________________________________
Wikimedia-BD mailing list
[email protected]
https://lists.wikimedia.org/mailman/listinfo/wikimedia-bd

Reply via email to