প্রিয় সবাই,
আবারও একটি সুখবর। উইকি লাভস আর্থ যেতে না যেতেই আবারও আমাদের ছবি আন্তর্জাতিক 
পর্যায়ে। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডধারী বিশ্বের সবচেয়ে বড় আলোকচিত্র প্রতিযোগিতা 
‘উইকি লাভস মনুমেন্টস’ (ডব্লিউএলএম)-এ ৫৬টি দেশের সাথে প্রতিযোগিতা করে বাংলাদেশের 
৪টি আলোকচিত্র সেরা ১৫তে স্থান করে নিয়েছে।  আমাদের অবস্থান চতুর্থ, পঞ্চম, একাদশ 
ও পঞ্চদশ।

আমরা মোট ১০টি ছবি আন্তর্জাতিক অঙ্গনে পাঠিয়েছিলাম। ৪টি ছাড়াও আমাদের আরও ২টি ছবি 
অনারেবল মেনশনে ১৭ ও ২১তম স্থান লাভ করেছে। অথার্ৎ পাঠানো ১০টি ছবির মধ্যে ৬টিই 
সেরা ২৫-এ।

বিজয়ী সব ছবি এখানে: 
https://wikimediafoundation.org/2018/12/20/presenting-the-2018-winners-from-the-worlds-largest-photo-contest/

ধন্যবাদ
নাহিদ সুলতান,
সাধারণ সম্পাদক, উইকিমিডিয়া বাংলাদেশ
https://wikimedia.org.bd/
_______________________________________________
Wikimedia-BD mailing list
[email protected]
https://lists.wikimedia.org/mailman/listinfo/wikimedia-bd

Reply via email to