সুধী,
শুভেচ্ছা নিবেন। আপনারা নিশ্চয় অবগত আছেন উইকিপিডিয়া রাজশাহী সম্প্রদায় বিগত ৪
বছর ধরে নিয়মিতভাবে বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এ বছরের শুরুর দিকে
সম্প্রদায়ের পক্ষ থেকে রাজশাহীতে উইকিপিডিয়া শিক্ষা কার্যক্রম
<https://outreach.wikimedia.org/wiki/Education> শুরু করার উদ্যোগ নেয়া হয়।
যদিও এখনো আমরা এটি শুরু করতে পারিনি, বিভিন্ন কারনে এটি বিলম্বিত হচ্ছে।
যাইহোক সম্প্রতি উইকিপিডিয়া এডুকেশন টিমের পক্ষ থেকে  গ্রীন হাইজ
<https://outreach.wikimedia.org/wiki/Education/Greenhouse>
<https://outreach.wikimedia.org/wiki/Education/Greenhouse>নামে একটি
কার্যক্রম চালু করেছে। এর অধীনে এই বছর তারা একটি দলকে উইকিপিডিয়া শিক্ষা
কার্যক্রম শুরু করার জন্য সিড ফান্ডিং দেবে। রাজশাহী সম্প্রদায়ের পক্ষ থেকে
সেখানে একটি প্রকল্প পেশ করা হয়েছে (প্রকল্পটি দেখুন এখানে
<https://outreach.wikimedia.org/wiki/Education/Greenhouse/teamsubmissions/Wikipedia_Education_Program_in_Rajshahi>
)।

এই প্রকল্প সম্পর্কে কোন মতামত বা পরামর্শ থাকলে তা জানালে খুব ভালো হয়। আর
ভালো লাগলে এন্ডোর্স
<https://outreach.wikimedia.org/wiki/Education/Greenhouse/teamsubmissions/Wikipedia_Education_Program_in_Rajshahi#Endorsements>
করতে
ভুলবেন না আশা করি :)

আরেকটি কথা জানিয়ে রাখি, এই সিড ফান্ডিং পাই বা না পাই আমাদের কার্যক্রম আমরা
চালিয়ে যাবো। আশা করছি ঈদের পরপরই আমরা রাজশাহীতে উইকিপিডিয়া শিক্ষা কার্যক্রম
শুরু করতে পারবো।

ধন্যবাদ।

Regards,
Masum-al-Hasan Rocky
EC Member
<https://bd.wikimedia.org/wiki/%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B9%E0%A7%80_%E0%A6%AA%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%B7%E0%A6%A6>,
Wikimedia Bangladesh <https://bd.wikimedia.org/>
_______________________________________________
Wikimedia-BD mailing list
[email protected]
https://lists.wikimedia.org/mailman/listinfo/wikimedia-bd

Reply via email to