নাহিদ ভাই, খুব সুন্দর কাজের জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।
জনি On Sat, Jul 6, 2019, 3:43 PM Nahid Sultan <[email protected]> wrote: > প্রিয় সবাই, > বিশ্বের বিভিন্ন দেশের উল্লেখযোগ্য ব্যক্তিদের উইকিপিডিয়া নিবন্ধে ছবি থাকলেও > বাংলাদেশী ব্যক্তিদের ক্ষেত্রে ছবির অভাব লক্ষ করা যায়। বাংলাদেশের ছবিসমূহের > ক্ষেত্রে উন্মুক্ত লাইসেন্স না থাকায় বা অনেকে উন্মুক্ত লাইসেন্সে ছবি দিতে > আগ্রহী না থাকায় বাংলাদেশ সম্পর্কিত উইকিপিডিয়া নিবন্ধসহ উন্মুক্ত জ্ঞান > সমৃদ্ধ করতে অনেক সময়ই ছবির অভাব দেখা দেয়। নিবন্ধ তথ্য সমৃদ্ধ হলেও সে > নিবন্ধসমূহ প্রয়োজনীয় ছবির অভাবে সঠিকভাবে ইলাস্ট্রেট করা হয়ে উঠে না। > > আমরা উইকিমিডিয়া বাংলাদেশ থেকে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সাথে যৌথভাবে > কাজ করে উন্মুক্ত লাইসেন্সের ছবি সংগ্রহ করা যায় কিনা সে বিষয়টি নিয়ে কাজ > করছি। এর ধারাবাহিকতায়, সম্প্রতি এফএম রেডিও ‘জাগো এফএম’ তাদের তোলা প্রায় ৬০ > জন বাংলাদেশী সেলিব্রেটির (অভিনেতা, অভিনেত্রী, গায়ক ও গায়িকা) ছবি উন্মুক্ত > লাইসেন্সে (ক্রিয়েটিভ কমন্স) অবমুক্ত করেছে। যার মধ্যে ৪০ জনের ছবি ইতিমধ্যে > উইকিমিডিয়া কমন্সে আপলোড করা হয়েছে। > > অবমুক্ত করা ছবির অধিকাংশ ব্যক্তির নিবন্ধে আগে কোন ছবিই ছিল না, কিন্তু এখন > ছবিগুলো সংশ্লিষ্ট উইকিপিডিয়া নিবন্ধে ব্যবহৃত হচ্ছে। বাংলা, ইংরেজি ও > জার্মানসহ মোট আইটি ভাষার উইকিপিডিয়া ও উপাত্তের ওয়েবসাইট উইকিউপাত্তের বেশ > কিছু নিবন্ধে ছবিগুলো যুক্ত হয়েছে। ‘জাগো এফএম’ এখন থেকে নিয়মিত সেলিব্রেটিদের > এমন ছবি মুক্ত লাইসেন্সে অবমুক্ত করবে। > > এখন পর্যন্ত আপলোড হওয়া ও ভবিষ্যতে যা আপলোড হবে সব পাওয়া যাবে এই লিংকে: > https://w.wiki/5G$ > > ধন্যবাদ > *Nahid Sultan* > Secretary, Wikimedia Bangladesh > https://wikimedia.org.bd > > <https://www.facebook.com/Nahidunlimited> > <https://twitter.com/nahidunlimited> <https://www.blog.nahidsultan.xyz/> > _______________________________________________ > Wikimedia-BD mailing list > [email protected] > https://lists.wikimedia.org/mailman/listinfo/wikimedia-bd >
_______________________________________________ Wikimedia-BD mailing list [email protected] https://lists.wikimedia.org/mailman/listinfo/wikimedia-bd
