ধন্যবাদ মাসুম ভাই। আমি উদযাপনের অংশ হিসেবে এক সপ্তাহের জন্য বাংলা উইকিপিডিয়ার লোগো পরিবর্তনের প্রস্তাব করছি।
-ইয়াহিয়া On Fri, Dec 11, 2020, 2:31 PM Rocky Masum <[email protected]> wrote: > সুধী, > > শুভেচ্ছা নিবেন। > আপনারা নিশ্চয় অবগত আছেন আমরা বাংলা উইকিপিডিয়ার ১ লক্ষ মাইল ফলক > অর্জনের দ্বারপ্রান্তে। ঠিক এই মুহূর্তে নিবন্ধ সংখ্যা ৯৯,২০০+, আর প্রায় ৮ শত > নিবন্ধ তৈরি হলেই আমরা ১ লক্ষ নিবন্ধের কাঙ্ক্ষিত মাইল ফলকে পৌঁছাতে পারব। আশা > করি সবাই অন্তত একটি নিবন্ধ তৈরি করে এটিকে আরও বেগবান করবেন। আশা করা যায়, এই > মাস বা জানুয়ারিতে অভিস্ট লক্ষ্য অর্জিত হবে। এছাড়া আগামী ১৫ জানুয়ারি > উইকিপিডিয়ার ২০ বছর পূর্তি হবে। > > আসন্ন ২ টি বড় অর্জন উদযাপন করতে উইকিমিডিয়া বাংলাদেশ কিছু উদ্যোগ নিতে > চায়। এজন্য উইকিমিডিয়া বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের সবার কাছে থেকে পরামর্শ, > মতামত বা পরিকল্পনা আহ্বান করছি। যাতে আমরা বিশেষভাবে এটি উদযাপন করতে পারি। > উল্লেখ্য বর্তমান কোভিড-১৯ বা করোনা ভাইরাস মহামারীর কারনে সকল প্রকারের > অফলাইন কার্যক্রম নিরুৎসাহিত করা হচ্ছে। > > সবাইকে আগাম ধন্যবাদ ও অভিনন্দন। > > > Best Regards, > > *Masum-al-Hasan Rocky * > > EC Membe <https://bd.wikimedia.org/s/1i>r, Wikimedia Bangladesh > <https://wikimedia.org.bd/> > > User Name: RockyMasum <https://meta.wikimedia.org/wiki/User:RockyMasum> > > Email: [email protected] > > Web: *www.wikimedia.org.bd <https://wikimedia.org.bd/>* > _______________________________________________ > Wikipedia-BN মেইলিং লিস্ট > [email protected] > https://lists.wikimedia.org/mailman/listinfo/wikipedia-bn >
_______________________________________________ Wikimedia-BD mailing list [email protected] https://lists.wikimedia.org/mailman/listinfo/wikimedia-bd
