সুধী, অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, ব্রিটিশ লাইব্রেরির ভারতীয় মুদ্রণের দুই শতক প্রকল্পের সঙ্গে একসাথে সমন্বয়ের ভিত্তিতে পশ্চিমবঙ্গ উইকিমিডিয়া ব্যবহারকারী দল বাংলা উইকিসংকলনে আগামী ১৫ই মার্চ ২০২১ থেকে ১৪ই এপ্রিল ২০২১ তারিখ পর্যন্ত এক মাস ব্যাপী একটি মুদ্রণ সংশোধন প্রতিযোগিতা আয়োজন করবে।
প্রথম পাঁচ জন বিজয়ীকে ব্রিটিশ লাইব্রেরির পক্ষ থেকে একটি করে ডিজিটাল সার্টিফিকেট পাঠানো হবে। ভারতীয় বিজয়ীদের ব্যবহারকারী দলের পক্ষ থেকে টি-শার্ট ও বই পাঠানো হবে। আপনাদের সক্রিয় অংশগ্রহণ কাম্য। প্রতিযোগিতার লিঙ্ক - https://bn.wikisource.org/s/gpia ধন্যবাদান্তে, বোধিসত্ত্ব পশ্চিমবঙ্গ উইকিমিডিয়া ব্যবহারকারী দলের পক্ষ হতে
_______________________________________________ Wikimedia-BD mailing list [email protected] https://lists.wikimedia.org/mailman/listinfo/wikimedia-bd
