সুপ্রিয় রাফি,

তোমার প্রশ্নের জন্য ধন্যবাদ। উইকিম্যানিয়ার জন্য নিবন্ধিত সবাইকে ইমেইলে
প্রয়োজনীয় পদক্ষেপ জানিয়ে দেয়া হচ্ছে। তুমি যদি এখনো ইমেইল না পেয়ে থাকো, তবে
অপেক্ষা করো — শীঘ্রই ইভেন্টব্রাইট (যার মাধ্যমে নিবন্ধন হচ্ছে) থেকে একটি
ইমেইলে রেমো কীভাবে ব্যবহার করা যাবেসহ প্রাসঙ্গিক কিছু তথ্য জানিয়ে দেয়া হবে।
আর উইকিম্যানিয়া নিয়ে জানতে মূল ওয়েবসাইটটি দেখতে পারো৷ সেখানে হালনাগাদকৃত
তথ্য থাকবে। ওয়েবসাইট: https://wikimania.wikimedia.org/wiki/Wikimania

আর সেশনের রেকর্ডকৃত সংস্করণ পাওয়া যাবে পরবর্তীতে, আমি যতদূর জানি।


শুভেচ্ছান্তে,
অংকন

On Tue, 10 Aug 2021, 5:39 pm Mrb Rafi, <[email protected]> wrote:

> সুপ্রিয় অঙ্কন ভাইয়া,
>
> উইকিম্যানিয়ার মতো আসরে বাংলাদেশ থেকে দুটো সেশন থাকছে এটি অবশ্যই আমাদের
> জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। কিন্তু কথা হলো আমি যতদূর দেখেছি, রেমোতে
> (যে প্লাটফর্মে এবারের উইকিম্যানিয়া আয়োজিত হবে) একটি টেবিলে ২০ জনের বেশি
> থাকতে পারবেনা। আসলে পুরো বিষয়টি নিয়ে আমি খুব বেশি কনফিডেন্ট নই; যেহেতু এই
> আয়োজনে আমি প্রথমবারের মতো থাকার চেষ্টা করবো, তাও সম্পূর্ণ নতুন একটি
> প্লাটফর্মে। এদিকে আমি উইকিম্যানিয়াতে কি কি আয়োজন হয়ে থাকে সাধারণত সেটি
> নিয়েও খুব বেশি কিছু জানিনা।
>
> প্রশ্ন হলো সেশনগুলোয় অংশ নিতে আমাদের ঠিক কি করতে হবে এবং এর রেকর্ডিং পাওয়া
> যাবে কিনা পরে।
>
> শুভকামনায়,
> রাফি।
>
> On Tue, Aug 10, 2021 at 12:41 AM Ankan Ghosh Dastider <
> [email protected]> wrote:
>
>> সুধী,
>>
>> আনন্দের সাথে জানাতে চাই যে বিশ্বের উইকিমিডিয়ানদের সর্ববৃহৎ জমায়েত
>> উইকিম্যানিয়া <https://bn.wikipedia.org/s/jp4>য় উইকিমিডিয়া বাংলাদেশের
>> পক্ষ থেকে জমা দেয়া মোট দুইটি সেশন নির্বাচিত হয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন যে
>> আগামী ১৩-১৭ আগস্ট বিশ্বজুড়ে উইকিমিডিয়া সম্প্রদায় তথা উইকিপিডিয়া, এর
>> সহপ্রকল্প, ও অনুরূপ প্রকল্পের অবদানকারীদের নিয়ে আয়োজিত বৃহত্তম এ বার্ষিক
>> সম্মেলনের ষোড়শ আসর অনুষ্ঠিত হতে যাচ্ছে অনলাইনে।
>>
>> সম্মেলনে আমাদের সেশন:
>>
>>    - *সেশন ১* (১৬ আগস্ট, বাংলাদেশ সময় দুপুর ২টা ২০-২টা ৩০): WikiBarta -
>>    A "zero budget" community magazine for motivating Bengali Wikimedia
>>    contributors
>>    
>> <https://wikimania.wikimedia.org/wiki/2021:Submissions/WikiBarta_-_A_%22zero_budget%22_community_magazine_for_motivating_Bengali_wikimedia_contributors>
>>    - *সেশন ২* (১৭ আগস্ট, বাংলাদেশ সময় রাত ৮টা ৪০-৮টা ৫০): Organizing
>>    Wiki Education Program as a Non-credited Work: Motivation is the Pillar
>>    
>> <https://wikimania.wikimedia.org/wiki/2021:Submissions/Organizing_Wiki_Education_Program_as_a_Non-credited_Work:_Motivation_is_the_Pillar>
>>
>> যথাক্রমে শাবাব মুস্তাফা ভাই ও আমি সেশন দুইটি উপস্থাপন করব।
>>
>> উল্লেখ্য, উইকিম্যানিয়ায় অংশগ্রহণের জন্য নিবন্ধন শেষ হচ্ছে আগামী ১৩ আগস্ট,
>> বাংলাদেশ সময় ভোর ৫টা ৫৯ মিনিটে (১২ আগস্ট ইউটিসি ২৩:৩৯)।
>>
>> *বিনামূল্যে নিবন্ধন করা যাবে এখানে:*
>> https://www.eventbrite.com/e/wikimania-2021-tickets-161884957265।
>>
>> আগ্রহীদের নিবন্ধন করার জন্য এবং উইকিম্যানিয়ার বিভিন্ন সেশনের পাশাপাশি
>> আমাদের সেশনে অংশ নেয়ার আমন্ত্রণ জানাচ্ছি।
>>
>>
>> শুভেচ্ছান্তে,
>> অংকন
>> --
>> অংকন ঘোষ দস্তিদার
>> সাধারণ সম্পাদক, উইকিমিডিয়া বাংলাদেশ
>> <http://wikimedia.org.bd/>
>> _______________________________________________
>> Wikimedia-BD mailing list -- [email protected]
>> To unsubscribe send an email to [email protected]
>>
> _______________________________________________
> Wikimedia-BD mailing list -- [email protected]
> To unsubscribe send an email to [email protected]
>
_______________________________________________
Wikimedia-BD mailing list -- [email protected]
To unsubscribe send an email to [email protected]

Reply via email to