*

সুধী উইকিমিডিয়ান,

পবিত্র মাহে রমজান উপলক্ষে উইকিমিডিয়া বাংলাদেশ আনন্দের সাথে জানাচ্ছে যে, ঢাকা, রাজশাহী ও চাঁদপুরে অবস্থানরত উইকিমিডিয়ানদের নিয়ে আলাদা করে তিনটি ইফতার পার্টি ও মিট-আপের আয়োজন করা হচ্ছে।

উইকিমিডিয়ানদের পারস্পরিক পরিচিতি, মুক্ত জ্ঞান চর্চা এবং সৌহার্দ্য বিনিময়ের লক্ষ্যে আয়োজিত এই ইভেন্টে অংশগ্রহণের জন্য আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনি যদি এতে অংশগ্রহণ করতে আগ্রহী হন, তবে অনুগ্রহ করে নিচের লিংকে গিয়ে ফর্মটি পূরণ করুন।

📝 নিবন্ধন ফর্ম:https://forms.gle/yMf37Cm1jJxTGwXM8📅 সম্ভাব্য তারিখ:০৬ মার্চ, ২০২৬ (অঞ্চলভেদে ভিন্ন হতে পারে, ইমেইলে বিস্তারিত জানানো হবে)⏰ নিবন্ধনের শেষ সময়:২৮ ফেব্রুয়ারি, ২০২৬

ফর্ম পূরণের পর পরবর্তীতে ইমেইলের মাধ্যমে স্থান ও বিস্তারিত তথ্য জানানো হবে।

আপনার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কাম্য।

ধন্যবাদান্তে,উইকিমিডিয়া বাংলাদেশের পক্ষেইয়াহিয়া

*
_______________________________________________
Wikimedia-BD mailing list -- [email protected]
To unsubscribe send an email to [email protected]

Reply via email to