প্রিয় আব্দুল হামিদ,

আপনার সঙ্গে আলোচনার সময় স্থির করা হয়েছিল যে, কর্মশালার আগেই উইকির বিভিন্ন
বিষয় সম্বন্ধে ধারণা অংশগ্রহণকারীদের দেওয়া হবে, যাতে তারা উইকির নীতিমালা ও
কর্মপ্রণালী সম্বন্ধে অবহিত হয়ে কর্মশালায় অংশ নিতে পারেন।

এই প্রসঙ্গে প্রথমে কর্মশালার সকল অংশগ্রহণকারীদের দয়া করে
https://en.wikipedia.org/wiki/Wikipedia:The_Wikipedia_Adventure এই লিঙ্কটায়
ক্লিক করতে অনুরোধ করুন। উইকিপিডিয়া অ্যাডভেঞ্চার নতুন ব্যবহারকারীদের জন্য
নির্মিত একটি একটি মজাদার শিক্ষাপ্রদানমূলক ব্যবস্থা বিশেষ যেখানে তাঁরা
উইকিপিডিয়ার বিভিন্ন মৌলিক দিক গুলি সম্বন্ধে জানতে পারবেন। এই অয়াডভেঞ্চার
শেষ হতে আশা করি এক থেকে দুই ঘন্টার মত সময় লাগতে পারে। প্রসঙ্গতঃ বাংলা
উইকিপিডিয়ায় এই অ্যাডভেঞ্চার নির্মাণাধীন অবস্থায় রয়েছে, তাই ইংরেজি
উইকিপিডিয়ার লিঙ্ক দেওয়া হল, কিন্তু তাতে কোন সমস্যা নেই।

অ্যাডভেঞ্চারের প্রথম ধাপেই ব্যবহারকারীদের নিজেদের উইকিপিডিয়া অ্যাকাউন্ট
তৈরি হয়ে যাবে। দয়া করে আমাকে তাঁদের সকলের অ্যাকাউন্টের ব্যবহারকারী নামগুলির
তালিকা বানিয়ে দেবেন। সকলে এই উইকিপিডিয়া অ্যাডভেঞ্চার প্রকল্প সম্পন্ন করলে
দয়া করে আমাকে জানান। ফলে আমি পরবর্তী ধাপের লিঙ্ক পাঠাব।

কোন রকম সমস্যা হলে আমাকে ফোন করে বা ফেসবুকে যোগাযোগ করতে পারেন।

ধন্যবাদান্তে,
বোধিসত্ত্ব

2016-04-26 9:04 GMT+05:30 TANMAY BIR <[email protected]>:

> শুভ প্রয়াস, যুব প্রত্যাশার উদ্যোগ সফল হোক
>
>
> On Tuesday, April 26, 2016, Bodhisattwa Mandal <
> [email protected]>
> wrote:
>
> > সুধী,
> >
> > গতকাল যুব প্রত্যাশা সংগঠনের সম্পাদক আব্দুল হামিদের সাথে আমার উইকি
> কর্মশালার
> > ব্যাপারে কথা হয়েছে। এই আলোচনা অনুযায়ী,
> >
> > ১) সম্ভব হলে মে মাসের কোন একটি রবিবার কর্মশালা করা হবে।
> > ২) বাংলা উইকিপিডিয়ার সাথে সাথে উইকিসংকলনের কর্মশালাও করা হবে। (যদিও আমি
> > দুটো আলাদা দিনে দুইটি কর্মশালার পক্ষপাতী, কিন্তু সেটা বিভিন্ন কারণে হয়তো
> > সম্ভব নয়।)
> > ৩) যুব প্রত্যাশা কম্পিউটার, ইন্টারনেট, প্রজেক্টর ও ঘরের ব্যবস্থা করবে।
> > ৪) যাঁরা অভ্র কী-বোর্ড ব্যবহারে স্বচ্ছন্দ শুধুমাত্র তাঁরাই এই কর্মশালায়
> যোগ
> > দেবেন।
> > ৫) উইকির ব্যাপারে উৎসাহীরাই একমাত্র কর্মশালায় অংশ নেবেন, যুব প্রত্যাশা
> সেই
> > ব্যাপারে নিশ্চিত করবে। এর ফলে কর্মশালার পরেও তাঁরা যাতে উইকির সম্পাদক
> > হিসেবে কাজ চালিয়ে যান, তার সম্ভাবনা বাড়বে।
> > ৬) কর্মশালার আগেই উইকির বিভিন্ন মূল নীতিমালার সারাংশ বা লিঙ্ক
> > অংশগ্রহণকারীদের দেওয়া হবে, যাতে তারা উইকির নীতিমালা ও কর্মপ্রণালী
> সম্বন্ধে
> > অবহিত হয়ে কর্মশালায় অংশ নিতে পারেন।
> >
> > বাংলা উইকি সম্প্রদায়কে এই বিষয়ে মেলিং লিস্টে সক্রিয় ভাবে আলোচনার জন্য ও
> > কর্মশালা সঞ্চালনে অংশ নেওয়ার জন্য অনুরোধ করি। প্রসঙ্গতঃ জয়ন্তদা
> উইকিসংকলনের
> > ও প্রাচোতোষ উইকিপিডিয়ার কর্মশালা সঞ্চালনের জন্য সম্মত হয়েছেন।
> >
> > --
> > বোধিসত্ত্ব
> > -------------- next part --------------
> > An HTML attachment was scrubbed...
> > URL: <
> >
> https://lists.wikimedia.org/pipermail/wikimedia-in-wb/attachments/20160426/c7f48bef/attachment.html
> > >
> > _______________________________________________
> > Wikimedia-in-WB mailing list
> > [email protected] <javascript:;>
> > https://lists.wikimedia.org/mailman/listinfo/wikimedia-in-wb
> >
>
>
> --
>  *তন্ময় বীর *
> * (TANMAY BIR) *
>
> *http://tanmaybir.blogspot.in/ <http://tanmaybir.blogspot.in/>*
>
> *http://sarsunacollege.academia.edu/DrTanmayBir
> <http://sarsunacollege.academia.edu/DrTanmayBir> *
>
> *http://sarsunacollege.ac.in/ <http://sarsunacollege.ac.in/>*
>
> *https://sites.google.com/site/nsbdsc/nirbacita-prabandha-sankalana
> <https://sites.google.com/site/nsbdsc/nirbacita-prabandha-sankalana>*
> *উইকিপিডিয়া:বাংলা_উইকিপিডিয়ার_দশম_প্রতিষ্ঠাবার্ষিকী/কমিটি
> <
>
> https://meta.wikimedia.org/wiki/Bengali_Wikipedia_10th_Anniversary_Celebration_Kolkata
> >
> *
>
> উইকিপিডিয়া:কর্মশালা/বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়
> <
>
> https://bn.wikipedia.org/wiki/%E0%A6%89%E0%A6%87%E0%A6%95%E0%A6%BF%E0%A6%AA%E0%A6%BF%E0%A6%A1%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE:%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AE%E0%A6%B6%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%BE/%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%97%E0%A6%B0_%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%AF%E0%A6%BC/%E0%A7%A7
> >
>
> * Skype id: tanmay.bir
> -------------- next part --------------
> An HTML attachment was scrubbed...
> URL: <
> https://lists.wikimedia.org/pipermail/wikimedia-in-wb/attachments/20160426/02c9a58b/attachment.html
> >
> _______________________________________________
> Wikimedia-in-WB mailing list
> [email protected]
> https://lists.wikimedia.org/mailman/listinfo/wikimedia-in-wb
>



-- 
Bodhisattwa
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: 
<https://lists.wikimedia.org/pipermail/wikimedia-in-wb/attachments/20160502/81fdb4a4/attachment.html>
_______________________________________________
Wikimedia-in-WB mailing list
[email protected]
https://lists.wikimedia.org/mailman/listinfo/wikimedia-in-wb

Reply via email to