শুভ কামনা 2012/6/6 Tanvir Rahman <[email protected]>
> প্রিয় সুধী, > > আপনাদের সবাইকে আনন্দের সাথে জানাচ্ছি যে, আগামী শুক্রবার, ৮ জুন ২০১২ > তারিখে সকাল ১০:০০টায় অনুষ্ঠিত হতে যাচ্ছে দিনাজপুরের প্রথম উইকিপিডিয়া > মিটআপ, যার মূল আয়োজক দিনাজপুরের উইকিপিডিয়ানগণ। দিনাজপুরের এই > উইকিপিডিয়া মিটআপ শুধু দিনাজপুরের প্রথম মিটআপই নয়, বরং এটি হচ্ছে রংপুর > বিভাগের প্রথম উইকিপিডিয়া মিটআপ ও রাজশাহীর পর উত্তরবঙ্গের দ্বিতীয় > উইকিপিডিয়া মিটআপ। মিটআপটি সম্পর্কে বিস্তারিত জানা যাবে এর উইকিপিডিয়া > পাতা [১] ও ফেসবুক ইভেন্ট পাতায় [২]। > > মিটআপের স্থান: কারিতাস, দিনাজপুর সদর, দিনাজপুর > সময়: সকাল ১০:০০টা থেকে দুপুর ০১:০০টা > আলোচ্য বিষয়: উইকিপিডিয়ানদের সাথে সাধারণ পরিচিতি, উইকিমিডিয়া > ইনকিউবেটরে নতুন জন্ম নেওয়া সাঁওতালি উইকিপিডিয়া ও বাংলা উইকিপিডিয়া নিয়ে > আলোচনা। এছাড়াও মিটআপে থাকছে উইকিপিডিয়ায় অবদানের ওপর হাতেকলমে > প্রশিক্ষণমূলক ওয়ার্কশপ। এছাড়াও উপস্থিত আগ্রহীদের উইকিপিডিয়া ও > উইকিমিডিয়া বাংলাদেশ সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের জবাবও প্রদান করা হবে। > মিটআপে অংশগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে আছেন হাজী মোহাম্মদ দানেশ > বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল > অনুষদের সম্মানিত ডিন মহোদয়। > > যদিও অনুমেয় যে প্রায় তিনশ কিলোমিটার পাড়ি দিয়ে আমাদের ঢাকার বেশিরভাগ > বন্ধুদেরই সবার জন্য উন্মুক্ত এই মিটআপে অংশগ্রহণ করা হয়তো সম্ভব হবে > না, তবে আমরা আশা করি অন্তত উত্তরবঙ্গের অন্যান্য উইকিপিডিয়ানগণ এই > মিটআপে যোগ দেবেন। বিশেষ করে উত্তরবঙ্গের প্রথম মিটআপ আয়োজনকারী > রাজশাহীর উইকিপিডিয়ানদের আমরা এই মিটআপে বিশেষভাবে আশা করি। আপনারা হয়তো > ইতিমধ্যেই জেনে থাকবেন, রাজশাহীর সক্রিয় উইকিপিডিয়াগণ ইতিমধ্যেই প্রথম > মিটআপসহ উইকিপিডিয়ার ১০ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠান আয়োজন করেছিলেন। > > এই মেইলিং লিস্টে থাকা সদস্যদের কারও দিনাজপুর বা উত্তরবঙ্গে বাস করেন > এমন পরিচিত কেউ থাকলে অনুগ্রহ করে তাঁদের সাথে এই ই-মেইলটি শেয়ার করুন বা > তাঁদের ফেসবুক পাতায় ইভেন্ট পাতাটিও শেয়ার করতে পারেন। ছড়িয়ে দিন প্রথম > দিনাজপুর মিটআপের বার্তা! প্রথম দিনাজপুর মিটআপ সফল হোক, এই শুভকামনা। > > তানভির > > [১] https://en.wikipedia.org/wiki/Wikipedia:Meetup/Dinajpur/Dinajpur1 > [২] https://www.facebook.com/events/391890247523716 > > > -- > তানভির রহমান > সাধারণ সম্পাদক, উইকিমিডিয়া বাংলাদেশ > _______________________________________________ > Wikimedia-BD mailing list > [email protected] > https://lists.wikimedia.org/mailman/listinfo/wikimedia-bd > -- With Regards * *Sabila Enun Project Manager Software & Business Development, DCastalia Falcon Peace, Flat A7, House CHA-43/8 Wireless Gate, Mohakhali, Dhaka 1212 skype / gtalk: sabila.enun | +88 01713 1234 28 | +88 02 8820545 [email protected] | http://dcastalia.com facebook <http://facebook.com/dcastalia> | g+<https://plus.google.com/u/0/112170563582805112849>| twitter <http://twitter.com/dcastalia> | linkedin<http://linkedin.com/dcastalia>| odesk <https://www.odesk.com/companies/DCastalia_%7E%7E2c1f1db56727014f> ============================================ Core Member & Capacity Building Trainer Bangladesh Open Source Network (BdOSN) [email protected] | +88 01713 1234 28 [email protected] | http://bdosn.org
_______________________________________________ Wikipedia-BN mailing list [email protected] https://lists.wikimedia.org/mailman/listinfo/wikipedia-bn
