ভালো করেছেন নাহিদ ভাই। সামনের মিটআপে আমাদের সিদ্ধান্ত নিয়ে ফেলতে হবে যে কম্পিটিশনে কোন কোন টপিকের ছবি থাকবে।
2014-08-24 3:53 GMT+06:00 Nahid Sultan <[email protected]>: > আমি অলরেডি কমন্সে ফটো কম্পিটিসনের জন্য পেইজ বানানোর কাজ শুরু করেছি। কোন > সাজেশন্স থাকলে উক্ত পেইজের আলাপ পাতায় আলোচনা করতে পারেন। লিংক: > https://commons.wikimedia.org/wiki/Commons:Bangla_Wikipedia_Photography_Contest_2014 > > নাহিদ > > ------------------------------ > From: [email protected] > To: [email protected] > Date: Sat, 23 Aug 2014 20:57:23 +0600 > Subject: Re: [Wikipedia-BN] [Wikimedia-BD] উইকি মিটআপ ঢাকা ১৮-র সিদ্ধান্ত > ও কার্যসূচীসমূহ > > > একটু ক্লিয়ার করি, উইকিমিডিয়া বাংলাদেশের সাধারণ সদস্য তারাই হবেন যাদের বয়স > ১৮+ এবং অ্যাসোসিয়েট সদস্য হলেন তারা যাদের বয়স ১৮-এর কম। > > এখন, আপনারা হয়ত অবগত আছেন প্রতি বছরের সেপ্টেম্বরে কমন্সে ফটো প্রতিযোগিতা > বা উইকিলাভ মনোমেন্ট শুরু করা হয়। এবছরও হবে। আমরা যেহেতু সিদ্ধান্ত নিয়েছি > ফটো প্রতিযোগিতার আয়োজন করবো সেক্ষেত্রে কি উইকিলাভ মনোমেন্টে অংশ নিবো নাকি > নিজেদের মতো করে আলাদাভাবে করবো। উইকিলাভ মনোমেন্টে অংশ নিতে পারলে ভালো হতো > কিন্তু আমার মনে হচ্ছে সাত দিন পরে শুরু হতে যাওয়া এই আয়োজনে আমরা শরিক হতে > পারবো না কারণ আমরা এখনো সিদ্ধান্তে আসিনি কিভাবে কি করবো। তাই আমার মতে > এবারেরমত আলাদাভাবে করি এরপর রেসপন্স বিবেচনা করে আগামী বছর উইকি লাভ > মনোমেন্টে অংশ নিবো। > > নাহিদ > > ------------------------------ > From: [email protected] > Date: Sat, 23 Aug 2014 19:52:04 +0600 > To: [email protected]; [email protected]; > [email protected] > Subject: [Wikipedia-BN] [Wikimedia-BD] উইকি মিটআপ ঢাকা ১৮-র সিদ্ধান্ত ও > কার্যসূচীসমূহ > > *উইকি মিটআপ ঢাকা ১৮* > > ২২ আগস্ট বিকেল ৫.০০টায় শুরু হওয়া মিট আপে ২৫ জন নতুন পুরাতন উইকিপিডিয়ানরা > অংশ নেয়। > > > > *সিদ্ধান্ত ও কার্যসূচীসমূহ* > > *সাধারণ সিদ্ধান্তসমূহ* > > ১. উইকিমিডিয়া বাংলাদেশ চ্যাপ্টারে সদস্য গ্রহণ চালুর সিদ্ধান্ত নেয়া হয়। > সাধারণ সদস্য ও অ্যাসোসিয়েট সদস্য ক্যাটাগরিতে সদস্য গ্রহণ করা হবে। সদস্যদের > ১০০ টাকা দিয়ে নাম অন্তর্ভুক্ত করতে হবে। এছাড়াও সাধারন সদস্যদের বার্ষিক চাদা > ৫০০ টাকা ও অ্যাসোসিয়েট সদস্যদের চাদা ১০০ টাকা গ্রহণ করা হবে। > > ২. সদস্য নিবন্ধন ফি সংগ্রহের জন্য বিক্যাশ অ্যাকাউন্ট চালুর সিদ্ধান্ত নেয়া > হয়। অনলাইন ও ক্রেডিট কার্ডের মাধ্যমে অর্থ সংগ্রহের প্রস্তাব করা হয়। > > ৩. স্কুল ও কলেজগুলোতে অ্যাক্টিভেশন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। > > ৪. চ্যাপ্টারের ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস প্ল্যাটফর্মে করার বিষয়ে সিদ্ধান্ত নেয়া > হবে। > > > > > > *বাংলা উইকিপিডিয়ার ১০ বছর উদযাপন* > > ১. দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন এমন উইকিপিডিয়ানদের সম্মাননা দেয়া। > > ১.১ উদযাপন নিয়ে বিশেষ প্রকাশনার পরিকল্পনা নেয়া যায় কিনা তা ভাবা হচ্ছে। > > ১.২ ঢাকায় সংবাদ সম্মেলনের মাধ্যমে উদযাপনের আনুষ্ঠানিক ঘোষণা জানান দেয়। > > ২. কলকাতার উইকিপিডিয়ানদের সমন্বয়ে ১০ বছর উদযাপন অনুষ্ঠানের প্ল্যান করা। > বাংলাদেশ ও ভারতে দুটো আলাদা অনুষ্ঠান করে সমাপনী অনুষ্ঠান বাংলাদেশে করা যায় > কিনা সে বিষয়ে চিন্তা করা। > > ৩. ফটোওয়াক প্রতিযোগিতার আয়োজনের সিদ্ধান্ত হয়। > > ৪. তিনমাস ব্যাপী অনুষ্ঠান পরিকল্পনা গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়। সেপ্টেম্বর > থেকে ডিসেম্বর মাস পর্যন্ত। জিমি বাংলাদেশে আসতে পারে বলে সে হিসেবে দিনক্ষনের > হিসেব করা। > > ৫. একটি বিশেষ ডকুমেন্টারি করার পরিকল্পনা নেয়া হয়। > > ৬. ঢাকাসহ বিভাগীয় শহরগুলোতে ১০টি ক্যাম্পেইন করার পরিকল্পনা। > > ৭. উইকিপিডিয়ার ব্যবহারকারী বাড়ানোর জন্য স্কুলগুলোতে ক্যাম্পেইন করার উদ্যোগ। > > ৮. নতুন উইকিপিডিয়ানদের জন্য উইকিপিডিয়া কন্ট্রিবিউটর ডে করার পরিকল্পনা। > > ৯. কন্ট্রিবিউটর ডে, ফটোওয়াক আয়োজনের জন্য কমিটি করা হয়েছে। উইকিপিডিয়া > কন্ট্রিবিউটর ডে নিয়ে বেলায়েত ভাই, হাছিব ভাই ও সজীব মিয়াকে নিয়ে একটি > প্রাথমিক কমিটি করা হয়েছে। ফটোওয়াকের জন্য তানভীর মোর্শেদ, নাহিদকে কমিটি করা > হয়েছে। > > ১০. উইকিপিডিয়া জিরো নিয়ে অ্যাক্টিভেশন চালানো। > > ১১. দুদিনের গ্র্যান্ড সেলিব্রেশন নিয়ে বেলায়েত ভাইকে পরিকল্পনা গ্রহণের > আহ্ববান জানানো হয়েছে। এই উদযাপনে সব অ্যাডমিনকে নিয়ে কমিটি করার সিদ্ধান্ত > নেয়া হয়েছে। > > ১২. এছাড়াও অ্যাকটিভেশন কমিটি ও গ্র্যান্ট কমিটি তৈরি করা হয়েছে। > > ১৩. পরবর্তী মিটিংয়ের দিন ঠিক করা হয়েছে শনিবার, ৬ সেপ্টেম্বর ২০১৪। > > > > -জাহিদ হোসাইন খান আশা > User:Aashaa > > _______________________________________________ Wikipedia-BN mailing list > [email protected] > https://lists.wikimedia.org/mailman/listinfo/wikipedia-bn > > _______________________________________________ Wikipedia-BN mailing list > [email protected] > https://lists.wikimedia.org/mailman/listinfo/wikipedia-bn > > _______________________________________________ > Wikipedia-BN mailing list > [email protected] > https://lists.wikimedia.org/mailman/listinfo/wikipedia-bn > > -- Regards - Tanweer Morshed
_______________________________________________ Wikipedia-BN mailing list [email protected] https://lists.wikimedia.org/mailman/listinfo/wikipedia-bn
