প্রিয় সবাই, শুভেচ্ছা..আপনারা ইতিমধ্যে জেনেছেন আমরা বাংলা উইকিপিডিয়ার দশম প্রতিষ্ঠবার্ষিকী উদযাপন নিয়ে পরিকল্পনা করেছি এবং সারা দেশে এ উপলক্ষ্যে বিশেষ আয়োজনের পরিকল্পনা নেয়া হয়েছে। এ আয়োজনে আমাদের সহযোগিতা করছে গ্রামীণফোন। আয়োজনের বিস্তারিত জানাতে আগামী *২৪ নভেম্বর বিকেল ৪টায় বিশ্ব সাহিত্য কেন্দ্রে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে*। সংবাদ সম্মেলনে সবার আমন্ত্রণ..
এখন পর্যন্ত আমাদের পরিকল্পনা অনুযায়ী ঢাকা ছাড়া সাতটি বিভাগীয় শহরে আমরা "বাংলা উইকিপিডিয়া সম্পাদক সমাবেশ" শীর্ষক আয়োজন করবো। বিশেষ করে প্রতিটি বিভাগে বিশ্ববিদ্যালয়/কলেজে এ আয়োজন অনুষ্ঠিত হবে। আমরা হাতে কলমে এ আয়োজন করতে চাই তাই আমরা সরাসরি ল্যাবে এ আয়োজন করতে চাই। *প্রথম আয়োজন হবে: ২৯ নভেম্বর ২০১৪, চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি* *দ্বিতীয় আয়োজন হবে: ৩ ডিসেম্বর ২০১৪, সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ* পরবর্তী রাজশাহী (সবার শেষে হবে, আলোচনা চলছে), রংপুর, খুলনা, বরিশাল-এ আয়োজন হবে [এখনও তারিখ ঠিক হয়নি]। এসব অঞ্চলে এ আয়োজনে সহযোগিতা করতে আগ্রহীরা যোগাযোগ করুন। প্রতিটি বিভাগে এ আয়োজনে ঢাকা থেকে যেতে আগ্রহীরাও জানান.. *এসব বিষয় নিয়ে আমরা আজ বাংলা একাডেমীতে (নজরুল মঞ্চের কাছে) সন্ধ্যা ৬টায় আড্ডা দিতে চাই। আগ্রহীরা চলে আসুন..* যে কোন বিষয়ে জানতে আমার সাথে যোগাযোগ করতে পারেন (০১৭১২৭৫৪৭৫২)। এছাড়াও নাসির খান সৈকত(০১৯১৬০৩৮৬৩৬), নাহিদ সুলতান (০১৬৮০৫০০৫৭৪) ও তানভির মোরশেদের (০১৬৭৭৮৯০৯৪০) সঙ্গে যোগাযোগ করতে পারেন। -- *Nurunnaby Chowdhury Hasive* Administrator | Bengali Wikipedia <http://bn.wikipedia.org/wiki/user:nhasive> Member | IEG Committee, Wikimedia Foundation <https://meta.wikimedia.org/wiki/Grants:IdeaLab/People> Moderator, Social Media Interaction | The Daily Prothom-Alo <http://www.prothom-alo.com/> Bangladesh Ambassador | Open Knowledge <http://www.okfn.org/> Treasurer | Bangladesh Open Source Network (BdOSN) <http://www.bdosn.org/> Task Force Member | Mozilla Bangladesh <http://www.mozillabd.org/> Author & Translator | Global Voice <http://bn.globalvoicesonline.org/author/hasive> fb.com/nhasive | @nhasive <http://www.twitter.com/nhasive> | Skype: nhasive | www.nhasive.com
_______________________________________________ Wikipedia-BN mailing list [email protected] https://lists.wikimedia.org/mailman/listinfo/wikipedia-bn
