রাজশাহী কলেজ এর লাইব্রেরী নিয়ে আসলেই অনেক কাজ করার আছে এবং আমরা শিঘ্রই এ
নিয়ে কাজ শুরু করতে পারবো আশা করি।

ভিডিও টি দেখে খুব ই ভালো লাগলো তবে মেইলিং লিষ্ট এর এই ‍লিংক টা কাজ করছে না।
আপনারা নিচের লিংক টা থেকে ভিডিও দেখতে পারবেন।

লিংক: https://youtu.be/TGBjPl9-2fE

*Masum-al-hasan Rocky : : মাসুম-আল-হাসান রকি*
Facebook: মাসুম-আল-হাসান রকি <https://www.facebook.com/rocky.masum>
Skype: masum.apee
WhatsApp/IMO: 01727957233

2016-01-26 0:45 GMT+06:00 Tanweer Morshed <[email protected]>:

> অসংখ্য ধন্যবাদ নাহিদ হাসান ভাইকে খবরটি শেয়ার করার জন্য। আপনাদের এই উদ্যোগ
> সত্যিই উৎসাহব্যঞ্জক ও চমকপ্রদ। রাজশাহীর উইকিপিডিয়ানদের পথচলা সামনের
> দিনগুলোতে আরো জোরদার হবে আশা করছি!
>
>
> Regards,
> Tanweer
>
> 2016-01-26 0:20 GMT+06:00 Nahid Hossain <[email protected]>:
>
>> ​*​*
>> *রাজশাহী কলেজ* বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান। ১৮৭৩ সালে
>> এই কলেজটি প্রতিষ্ঠিত হয়। রাজশাহী কলেজের প্রসিদ্ধির অন্যতম কারণ হলো এর
>> গ্রন্থাগার, যাতে পুরাতন মূল্যবান ও সাম্প্রতিক সংষ্করনের বই, জার্ণাল এবং
>> সাময়িকির প্রাচুর্য রয়েছে যা আন্তর্জাতিক খ্যাত মুদ্রিত তথ্য প্রাপ্তির
>> নির্ভরযোগ্য উৎস। কলেজ লাইব্রেরীতে অনেক দূর্লভ বই, গেজেট, এনসাইক্লোপিডিয়া
>> এবং পাণ্ডুলিপি রয়েছে এবং প্রাচীন পাণ্ডুলিপির অনেকগুলিই পুঁথি-তে সমৃদ্ধ।
>>
>> রাজশাহী কলেজ গ্রন্থাগারে সংস্কৃত ভাষায় লেখা পাঁচ শতাধিক প্রাচীন পুঁথি
>> রয়েছে৷ সংস্কৃত সাহিত্যের বেদ, পুরাণ, মহাকাব্য, কাব্য, তন্ত্র ইত্যাদি বিষয়
>> নিয়ে এই পুঁথিগুলো লেখা৷ এই পুঁথিগুলোর অধিকাংশই দেশীয় উপকরণের সাহায্যে
>> প্রস্তুত, হাতে তৈরি তুলোট কাগজে লেখা৷ কঞ্চি শর, ময়ূর বা শকুনের পালক দিয়ে
>> তৈরি কলমে পুথিগুলো লেখা। পুঁথিগুলো সেলাইবিহীন, কাঠের পাটাতনে বাঁধা রয়েছে৷
>> কোনটিতে পৃষ্ঠাঙ্ক দেয়া আছে৷ কোনটি আবার পৃষ্ঠাঙ্কবিহীন৷ ছাত্র-ছাত্রীদের
>> পূর্ণাঙ্গ সহযোগিতা প্রদানে রাজশাহী কলেজ লাইব্রেরি তার অনন্য ভূমিকা
>> ঐতিহাসিকভাবে পালন করে আসছে৷ যা অতীত এবং বর্তমানের মাঝে সাঁকো হিসাবে মানব
>> সমাজের ভবিষৎ আলোর পথ রচনা করে চলেছে৷
>>
>> আমরা কিছুদিন আগে রাজশাহী উইকিপিডিয়ার কার্যক্রম সম্পর্কে রাজশাহী কলেজ এর
>> গ্রন্থাগারিক মহিউদ্দিন আহমেদ স্যারকে জানাই এবং স্যার অত্যন্ত আন্তরিক ভাবে
>> আমাদের সাথে মতামত প্রকাশ করেন। স্যার নিজেও উইকিপিডিয়াতে
>> ​​
>> ​*​*
>> *Mohmoni* ব্যবহারকারী নামে সম্পাদনা শুরু করেছেন। গত ২৩ তারিখের ডিজিটাল
>> উদ্ভাবনী মেলাতে স্যার রাজশাহী কলেজ এর কার্যক্রম সম্পর্কে আরো কিছু চমকপ্রদ
>> তথ্য দেন। যার সম্পূর্নটাই ভিডিওতে ধারন করেছিলেন মুসফিক মুন্না। আজকে ভিডিও
>> টি সম্পাদনা করে প্রকাশ করলাম।
>>
>> *ভিডিও*
>> *​: https://youtu.be/TGBjPl9-2fE​ <https://youtu.be/TGBjPl9-2fE>*
>>
>>
>> উইকিপিডিয়া রাজশাহী সম্প্রদায় বিশ্বাস করে বাংলা উইকিপিডিয়া একদিন একটি
>>> সমৃদ্ধ এণসাইক্লোপেডিয়া হিসাবে আত্মপ্রকাশ করবে। আর এই পথ চলায় উইকিপিডিয়া
>>> রাজশাহী কমিউনিটি সবসময় সাথে থাকবে।
>>>
>>
>> _______________________________________________
>> Wikipedia-BN mailing list
>> [email protected]
>> https://lists.wikimedia.org/mailman/listinfo/wikipedia-bn
>>
>>
>
>
> --
> Regards,
> Tanweer Morshed
>
>
> _______________________________________________
> Wikipedia-BN mailing list
> [email protected]
> https://lists.wikimedia.org/mailman/listinfo/wikipedia-bn
>
>
_______________________________________________
Wikipedia-BN mailing list
[email protected]
https://lists.wikimedia.org/mailman/listinfo/wikipedia-bn

Reply via email to