জেনে খূবই ভাল লাগলো। বিএনএনআরসি এর বজলু ভাই এর সাথে বহুকাল আগে পরিচয়
হয়েছিলো।
On Nov 30, 2016 8:50 PM, "Nurunnaby Hasive" <[email protected]>
wrote:

> প্রিয় সবাই,
>
> শুভেচ্ছা। আপনারা জেনে খুশি হবেন সম্প্রতি বাংলাদেশের বর্তমানে সক্রিয় ১৭টি
> কমিউনিটি রেডিওতে যারা কাজ করেন তাদের উইকিপিডিয়ায় যুক্ত করার একটি উদ্যোগ
> নেওয়া হয়েছে। এ কমিউনিটি রেডিওগুলো নিয়ে কাজ করা সংগঠন বাংলাদেশ এনজিওস
> নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশনের (বিএনএনআরসি) সহায়তায় গত ২৭ নভেম্বর
> ঢাকার বিএনএনআরসি কার্যালয়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রাথমিক
> পর্যায়ে কমিউনিটি রেডিও পরিচালনাকারীদের সহায়তাকারী এবং বিএনএনআরসি’র কর্মীরা
> অংশ নিয়েছে। কর্মশালা পরিচালনায় ছিলাম আমি এবং আমাদের বাংলা উইকিপিডিয়ার দুই
> প্রশাসক নাহিদ সুলতান এবং তানভির মোর্শেদ। আগামী বছরের শুরু থেকে আমরা
> পর্যায়ক্রমে ১৭টি কমিউনিটি রেডিওতে কর্মরত এবং যুক্তদের উইকিপিডিয়ায় যুক্ত
> করার কার্যক্রম শুরু করবো। উল্লেখ্য, এ ১৭টি কমিউনিটি রেডিও দেশের ১৭টি
> বিভাগীয় ও জেলায় অবস্থিত।
>
> ইতিমধ্যে অনেকেই জানেন, আমাদের বাংলা উইকিপিডিয়ায় মেয়েদের অংশগ্রহণ খুবই কম।
> বাংলা উইকিপিডিয়ায় মেয়েদের অংশগ্রহণ বাড়ানোর লক্ষে আমি একটি প্রকল্প নিয়ে কাজ
> করছি বেশ কিছুদিন ধরেই। এ প্রকল্পে সহযোগিতা করবে আমাদের সক্রিয় উইকিপিডিয়ান
> আফিফা আফরিন। প্রাথমিক ভাবে পরিকল্পনা হচ্ছে কয়েকটা বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র
> মেয়েদের জন্য কর্মশালা/আলোচনার আয়োজন করা। এটা পাইলট আকারে করে এর ফলাফলের ওপর
> ভিত্তি করে সারাদেশে এ ধরনের আয়োজন করার পরিকল্পনা আছে। প্রাথমিক পাইলটের অংশ
> হিসেবে গত ২৪ নভেম্বর ওয়ার্ল্ড ইউনিভার্সটি অব বাংলাদেশে প্রথম কর্মশালাটি
> অনুষ্ঠিত হয়। কর্মশালায় ওয়ার্ল্ড ইউনিভার্সটি অব বাংলাদেশের শিক্ষার্থী ছাড়া
> ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়,
> ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি,
> তিতুমির কলেজের নারী শিক্ষার্থীরা অংশ নিয়েছে। যেহেতু এটি আমাদের নারী
> উইকিপিডিয়ানদের অংশগ্রহণ বাড়ানোর একটি উদ্যোগ ছিলো তাই আমি বিভিন্ন
> বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের আমন্ত্রণ জানিয়েছিলাম। কর্মশালা পরিচালনায়
> ছিলাম আমি, নাহিদ সুলতান এবং আফিফা আফরিন। সহযোগিতায় ছিলো আমাদের আরেক সক্রিয়
> উইকিপিডিয়ান ইব্রাহিম হোসেন মেরাজ। পাইলট হিসেবে এটি বেশ ভালো হয়েছে।
>
> দুটি আয়োজনের সহযোগিতায় ছিলো উইকিমিডিয়া বাংলাদেশ।
>
> আয়োজন সংক্রান্ত ছবি পাওয়া যাবে:
> [১] https://commons.wikimedia.org/wiki/Category:Wikipedia_
> Workshop_for_Bangladesh_NGOs_Network_for_Radio_and_Communications_staffs
> [২]https://commons.wikimedia.org/wiki/Category:Workshop_
> for_women_at_World_University_of_Bangladesh
>
> ধন্যবাদ সবাইকে।
>
> -হাছিব
>
> --
> *Nurunnaby Chowdhury (Hasive) **:: **নুরুন্নবী চৌধুরী (হাছিব)*
> User: Hasive <http://meta.wikimedia.org/wiki/User:Hasive> |
> GSM/WhatsApp/Viber: +8801712754752
> ​
> Administrator | Bengali Wikipedia
> <http://bn.wikipedia.org/wiki/user:Hasive>
> Board Member | Wikimedia Bangladesh <http://www.wikimedia.org.bd/>
> fb.com/Hasive <http://fb.com/NCHasive> | @nhasive
> <http://www.twitter.com/nhasive> | www.nhasive.com
>
> _______________________________________________
> Wikipedia-BN mailing list
> [email protected]
> https://lists.wikimedia.org/mailman/listinfo/wikipedia-bn
>
>
_______________________________________________
Wikipedia-BN mailing list
[email protected]
https://lists.wikimedia.org/mailman/listinfo/wikipedia-bn

Reply via email to