৫০ হাজার সম্পাদনা ব্যক্তিগত অর্জন হলেও কম-বেশী সবাই এ সাফল্যের সাথে
জড়িত। আমি মনে করি যে এটি উইকি পরিবারেরই সফলতা - যেমনটি ব্যক্ত করেছেন
স্বীয় আলাপ পাতায় ফেরদৌস ভাই। অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানানো
অঙ্কনকেও অজস্র ধন্যবাদ জানাই।

পরবর্তী লক্ষ্যমাত্রা হিসেবে ১,০০,০০০ সম্পাদনার সাথে তরুণ বা তারুণ্যে
উজ্জ্বীবিত অন্য যে-কেউ সম্পৃক্ত হবেন, এ আশাবাদ ব্যক্ত করছি; কেননা,
চালশেতে আক্রান্ত হয়েছি ইতোঃমধ্যে। সম্পাদনা করা, নিবন্ধ সম্প্রসারণে
অগ্রসরতা, নিবন্ধ সংখ্যা বৃদ্ধি, গুণগতমান, গ্রহণযোগ্যতা প্রশ্নের ন্যায়
দায়বদ্ধতায় কতটুকু সম্পৃক্ত হয়েছি এটিই বড় প্রশ্ন। আসলে, কথায় নয়; কাজে
বিশ্বাসী আমি। উইকির প্রতি ভালোবাসা, দায়িত্বশীলতা, বিশ্বাসবোধের অংশ
হিসেবেই আমার অংশগ্রহণ এবং এভাবেই আরো উন্নততর হবে বাংলা উইকিপিডিয়া -
যেমনটি লিখেছেন বোধিস্বত্ত্বদা।

তবে, আমি রোবট, মেশিন (দৃষ্টিপাত: মাইনুল ভাই) কি-না জানিনা; কিন্তু
সীমিত সময়, যাপিত জীবনের নানা ব্যস্ততা, লোডশেডিং-কারিগরী ত্রুটি
ইত্যাদির মধ্যে অবস্থান করার কথা যেভাবে - তানভীর মোর্শেদ ভাই উল্লেখ
করেছেন তা সত্যিই বিজ্ঞোচিত।

তীক্ষ্ণ নজরের অধিকারী - আফতাব ভাইয়ের কথা উল্লেখ করছি সবিশেষভাবে; যিনি
৫০,০০০ সম্পাদনার পদকটি প্রদান করছেন অত্যন্ত বিচক্ষণতার সাথে স্বীয় আলাপ
পাতায়। ইব্রাহিম হোসেন মেরাজ ভাইও কোন অংশেই কম নন; উল্লেখ করে বসেছেন
২,৯২১টি নিবন্ধের কথা যা আজ ২,৯২৬-এ এসে দাঁড়িয়েছে।

আর, বিশেষভাবে স্মরণ করছি - বেলায়েত ভাইকে যার অনুপ্রেরণায় অদ্যাবধি
উইকিতে টিকে রয়েছি। এ সাফল্যটি উনারই হবার কথা ছিল; কেননা শুরুর দিকে
উনার সম্পাদনা ছিল ২২,০০০ আর আমার ছিল ১,০০০। এছাড়াও, রাগিব হাসান ভাই ও
তানভির রহমান ভাইও সমান ভূমিকা রেখেছেন, উৎসাহ যুগিয়েছেন।

সর্বোপরি, অত্যন্ত বুদ্ধিমত্তা সহযোগে যেভাবে বাংলা উইকির ব্যবস্থাপনাকে
সুনিপুণভাবে, সুন্দরভাবে পরিচালনা করছেন, সে-ই নাহিদ সুলতান ভাইকে তার
চমকপ্রদ কার্যক্রম পরিচালনায় আমি সত্যিই আনন্দিত ও গর্ব অনুভব করছি তার
সফলতায়।

ব্যক্তিগত এ সাফল্যটিকে আমি বাংলা উইকিপিডিয়া পরিবারকে উৎসর্গ করছি ও
উন্মুক্ত এ জ্ঞানভাণ্ডারের সাথে সকলের মিলিত ঐক্যতানে, অংশগ্রহণে খুব
শীঘ্রই বিকশিত হবে বাংলা মায়ের কুলকে সাথে নিয়ে এ আশাবাদে বলীয়ান আমি।
মেইলিং লিস্টের সাথে জড়িত সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি ও কৃতজ্ঞতা
প্রকাশ করছি।

On 8/25/17, Protyay Che Mukhopadhyay <[email protected]> wrote:
> শুভেচ্ছা ও অভিনন্দন !!!!
>
> 2017-08-23 15:47 GMT+05:30 Nahid Sultan <[email protected]>:
>
>> প্রিয় সবাই,
>> আমাদের বাংলা উইকিপিডিয়ার একজন নিয়মিত সম্পাদক ও প্রশাসক সুব্রত রায়[1] দাদা
>> গত ২১শে আগস্ট বাংলা উইকিপিডিয়াতে ৫০ হাজার সম্পাদনার মাইলফলক স্পর্শ
>> করেছেন।
>> বাংলা উইকিপিডিয়ায় প্রথম কোন উইকিপিডিয়ান এই মাইলফলক স্পর্শ করলেন। ২০১০ সাল
>> থেকে এখন পর্যন্ত তিনি বাংলা উইকিপিডিয়াতে মোট নিবন্ধ তৈরি করেছেন ২৯২১টি;
>> এটিও এখন পর্যন্ত বাংলা উইকিপিডিয়ায় কোন সম্পাদকের সর্বোচ্চ নিবন্ধ তৈরির
>> রেকর্ড।
>>
>> সুব্রতদাকে বাংলা উইকিপিডিয়া সম্প্রদায়ের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি।
>> এভাবেই আমাদের প্রচেষ্ঠায় এগিয়ে যাবে বাংলা উইকিপিডিয়া এবং সমৃদ্ধ হবে
>> ইন্টারনেটে বাংলা জ্ঞান ভাণ্ডার।
>>
>>
>> ১. https://bn.wikipedia.org/wiki/ব্যবহারকারী:Suvray
>>
>>
>> ধন্যবাদ।
>>
>> Nahid Sultan
>>
>> User:NahidSultan <https://meta.wikimedia.org/wiki/User:NahidSultan> on
>> all Wikimedia Foundation
>> <https://en.wikipedia.org/wiki/Wikimedia_Foundation>'s public wikis
>>
>> Secretary, Wikimedia Bangladesh
>> <https://meta.wikimedia.org/wiki/Wikimedia_Bangladesh>
>>
>> Twitter: @nahidunlimited <https://twitter.com/nahidunlimited>
>>
>>
>> _______________________________________________
>> Wikipedia-BN mailing list
>> [email protected]
>> https://lists.wikimedia.org/mailman/listinfo/wikipedia-bn
>>
>>
>


-- 
*[ Determine the thing that can and shall be done, and then we shall find
the way. ]*

have a nice day.
loves from ROY

*subrata roy*
*[email protected]*
_______________________________________________
Wikipedia-BN mailing list
[email protected]
https://lists.wikimedia.org/mailman/listinfo/wikipedia-bn

Reply via email to