প্রিয় সবাই,

শুভেচ্ছা। আজ থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে ‘ডিজিটাল
হিউম্যানিটিস’ বিষয়ে ‘হিউম্যাশিনিটিজ’ শীর্ষক গোলটেবিল বৈঠক এবং একাধিক
কর্মশালা। এ আয়োজনের অংশ হিসেবে আগামীকাল ৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বাংলা
উইকিপিডিয়া এবং বাংলা উইকিসোর্স নিয়ে একটি কর্মশালা। কর্মশালা দুটি আমি এবং
বাংলা উইকিপিডিয়ার প্রশাসক জয়ন্ত দা এবং নাসির খান সৈকত পরিচালনা করবো। এ
আয়োজনে অংশ নিতে ইতিমধ্যে উইকিপিডিয়ান তন্ময় বীর ঢাকায় এসেছেন। জয়ন্ত দাও চলে
আসার কথা।

এ আয়োজনের মধ্য দিয়ে আশা করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উইকি কার্যক্রম
শুরু করা যাবে। এর আগে বিচ্ছিন্ন ভাবে কিছু কাজ হয়েছে এ ক্যাম্পাস থেকে। এবার
বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের একজন শিক্ষক বিষয়টাতে আগ্রহী হয়ে সহযোগিতার
আশ্বাস দিয়েছেন।

আয়োজনের বিস্তারিত জানা যাবে এ ঠিকানায়:
https://sites.google.com/view/humachinities

হাছিব
-- 
*Nurunnaby Chowdhury (Hasive) **:: **নুরুন্নবী চৌধুরী (হাছিব)*
User: Hasive <http://meta.wikimedia.org/wiki/User:Hasive> |
GSM/WhatsApp/Viber: +8801712754752
​
Administrator | Bengali Wikipedia <http://bn.wikipedia.org/wiki/user:Hasive>
Board Member | Wikimedia Bangladesh <http://www.wikimedia.org.bd/>
fb.com/Hasive <http://fb.com/NCHasive> | @nhasive
<http://www.twitter.com/nhasive> | www.nhasive.com
_______________________________________________
Wikipedia-BN mailing list
[email protected]
https://lists.wikimedia.org/mailman/listinfo/wikipedia-bn

Reply via email to