অত্যন্ত সিরিয়াস একটি ব্যাপার। বাংলা উইকিপিডিয়ার প্রশাসক ও অভিজ্ঞ সদস্যদের
যথাযথ দৃষ্টি আকর্ষণ করছি।
ধন্যবাদ এই ব্যাপারটি সকলের সম্মুখে আনার জন্য।

On Sat, Sep 29, 2018, 12:20 PM samandal <[email protected]> wrote:

> মডারেটরবৃন্দ,
> বাংলা উইকিপিডিয়ার প্রশাসক নুরুন্নবী চৌধুরী হাছিব
> <https://bn.wikipedia.org/wiki/User:Hasive> তিনি বিভিন্ন সময় বিভিন্নভাবে
> প্রচার চালান, তিনি ভালো লাগা থেকে ভলান্টিয়ারে উইকিপিডিয়াতে কাজ করেন। যা
> সম্পূর্ণ ধোকাবাজি। ২০১৫-১৬ অর্থ বছরে তিনি বাংলাদেশ সরকারের আইসিটি বিভাগ
> থেকে উদ্ভাবনী প্রকল্পের নাম করে বাংলা উইকিপিডিয়াতে পুরস্কারপ্রাপ্ত
> গুরুত্বপূর্ণ ব্যক্তিদের প্রোফাইল তৈরি করে দেয়ার কথা বলে ৫ লক্ষ টাকা
> নিয়েছেন। ২০১৬-১৭ অর্থ বছরে একইভাবে এমপিদের প্রোফাইল বাংলা উইকিপিডিয়াতে
> যুক্ত করার জন্য নিয়েছেন ১০ লক্ষ টাকা। অর্থাৎ তিনি মোট ১৫ লক্ষ টাকা সরকারের
> কাছে মিথ্যা তথ্য দিয়ে নিয়েছেন উইকিপিডিয়ায় প্রোফাইল এড করার জন্য। অথচ,
> উইকিপিডিয়াতে সবাই স্বেচ্ছাশ্রমে কাজ করে এবং প্রোফাইলগুলো এড করতেও কোন টাকা
> লাগে না। ফেবুতে হাছিব সাহেবকে ফলো করার কল্যানে জানতে পারি, তিনি বিভিন্ন
> স্থানে প্রচার করেন তার ভালো লাগা থেকে তিনি সম্পূর্ণ স্বেচ্ছাশ্রমে বীর
> মুক্তিযোদ্ধাদের প্রোফাইল এড করেন। এই বিষয়টি উইকিপিডিয়া কম্যুনিটির সাথে
> সম্পূর্ণভাবে প্রতারণা, একই সাথে ভুল বুঝিয়ে সরকারি টাকা আত্মসাৎ-এর শামিল।
>
>
> উইকিপিডিয়ায় এই প্রোফাইলগুলো এড করতে ১৫ লক্ষ টাকা কিভাবে খরচ হয়েছে এবং কেন
> প্রয়োজন এই বিষয় নিয়ে এই মেলিং লিস্টে মেল দেয়ার পূর্বে আমি হাছিব সাহেবের
> সাথে যোগাযোগ করি। তিনি তার উত্তরে কোন সদোত্তর দিতে পারেন নাই। বাস্তবে,
> হাছিব সাহেবের মেলের উত্তর দেখে মনে হয়েছে তিনি প্রতারণা করেও নিজেকে জাহির
> করতে পছন্দ করেন। এরপর আমি আইসিটি বিভাগের সাথে যোগাযোগ করি তারাও কনফার্ম
> করেছে,তিনি বাংলা উইকিপিডিয়ায় প্রোফাইল লেখার জন্যই টাকা নিয়েছেন।
>
>
> হাছিব সাহেব তার পাঁচ লক্ষ টাকার প্রস্তাবে সরকারকে বুঝিয়েছেন, জাতীয় পদক
> পাওয়া সব গুরুত্বপূর্ণ ব্যক্তি ও প্রতিষ্ঠানের সব প্রোফাইল ইন্টারনেটে
> উইকিপিডিয়ায় যুক্ত করাসহ সকল জেলার তথ্যও যুক্ত করা হবে। এরমধ্যে অধিকাংশ
> প্রোফাইল তিনি টাকা নেওয়ার আগে থেকেই উইকিপিডিয়াতে আছে, যেগুলো তিনি এড
> করেছেন সেগুলো বিভিন্ন লিংক থেকে ইনফো নিয়ে লিখেছেন, অন্য উইকিপিডিয়া লেখকরা
> যেমন সাধারণভাবে লেখে থাকেন স্বেচ্ছাশ্রমে। তিনি যে কয়টি এড করেছেন সেগুলোতে
> অনেক ইনফো নাই, অধিকাংশ মুক্তিযোদ্ধার প্রোফাইল তিনি প্রায় হুবহু প্রথম আলোর
> “তোমাদের এই ঋণ শোধ হবে না” ধারাবাহিক খবরের প্রতিবেদন থেকে কপি করেছেন। আর
> জেলার প্রোফাইলতো আগে থেকেই আছে। একইভাবে সংসদ সদস্যদের প্রোফাইল লেখার জন্য
> যে, ১০ লক্ষ টাকা নিয়েছেন সেটা আরও বেশি অবাক হওয়ার মত। বাংলা উইকিপিডিয়ায়
> অনেক ভলান্টিয়াররা সংসদ সদস্যের প্রোফাইল লেখেন এবং অগে থেকে অনেক লেখা ছিলো।
> তিনি সরকারকে বুঝিয়েছেন তিনি তার প্রকল্পের মাধ্যমে উপরের সবগুলো এড করে
> দিচ্ছেন।
>
>
> উইকিপিডিয়াতে না জানিয়ে পেইড এডিটিং নিষিদ্ধ। আমি ইংরেজি উইকিপিডিয়ার কয়েকজন
> মডারেটরের সাথে কথা বলেছি, তারা বলেছেন কেউ যদি উইকিপিডিয়াতে প্রোফাইল লেখার
> জন্য টাকা নেয় কিন্তু সেটি গোপন রাখে তাহলে তা সিরিয়াস ভায়োলেশন। উইকিপিডিয়া
> থেকে তাকে ব্লক করা হয়। এক সাথে তিনি উইকিপিডিয়াতে স্বেচ্ছাশ্রমে লেখেন-
> বিশেস করে মুক্তিযোদ্ধাদের প্রোফাইল, পুরস্কার পাওয়া ব্যক্তিদের প্রোফাইল ও
> এমপিদের প্রোফাইল এই কথাগুলো যে হাছিব সাহেব গর্ব করে প্রচার করেন তার
> সম্পূর্ণ মিথ্যা, টাকা নিয়ে সেটা উইকিপিডিয়ার মডারেটরদের না জানিয়ে তিনি
> উইকিপিডিয়ার পলিসি ভেঙ্গেছেন। বড় কথা, জনগণের ট্যাক্সের টাকা তিনি সচেতনভাবে
> সরকারের বিভাগকে ভুল বুঝিয়ে নিয়ে সেগুলো আত্মসাৎ করেছেন। এ ব্যাপারে
> উইকিপিডিয়ার মডারেটরদের দৃষ্টি আকর্ষণ করছি।
>
>
>
> সোর্স:
>
> ১) https://goo.gl/YHJWLq (২২ নাম্বার পৃষ্ঠা; ৯ নাম্বার ঘর)
> ২) https://goo.gl/kxgWbS (৩ নাম্বার পৃষ্ঠা; ১৪ নাম্বার ঘর)
> _______________________________________________
> Wikipedia-BN mailing list
> [email protected]
> https://lists.wikimedia.org/mailman/listinfo/wikipedia-bn
>
_______________________________________________
Wikipedia-BN mailing list
[email protected]
https://lists.wikimedia.org/mailman/listinfo/wikipedia-bn

Reply via email to