বিলুপ্তপ্রায় স্থাপনাগুলো নিয়ে নিবন্ধের ব্যাপারেও যৌথ উদ্যোগ নেয়া যেতে পারে।
এছাড়া উইকিভ্রমণ প্রকল্পেও যৌথ উদ্যোগে কাজ করা যেতে পারে।

On Thu, Oct 18, 2018, 5:54 PM Syeda Shamima Nasrin <[email protected]>
wrote:

> হ্যাংআউটের আইডিয়া দেখে ভালো লাগলো। আশা করছি যোগ দিতে পারবো।
>
> On Thu, Oct 18, 2018, 1:50 PM Nahid Sultan <[email protected]> wrote:
>
>> প্রিয় সবাই,
>> আপনারা ইতিমধ্যে অনেকেই জানেন দৈনিক প্রথম আলো সম্প্রতি তাদের পত্রিকায়
>> প্রকাশিত খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে করা ‘তোমাদের এ ঋণ শোধ হবে না’
>> ধারবাহিক সকল প্রতিবেদন (৬০০টির বেশি) উইকিপিডিয়াতে ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সে
>> অবমুক্ত করেছে। এ সংক্রান্ত বৈঠকে উইকিমিডিয়া বাংলাদেশ ও প্রথম আলো যৌথভাবে
>> উইকিপিডিয়া নিয়ে কিছু প্রকল্প হাতে নিতে পারে কিনা সে ব্যাপারেও কিছুটা কথা
>> হয়েছে। এ লক্ষে আমরা উইকিপিডিয়া নিয়ে কি কি যৌথ প্রকল্প/অনুষ্ঠান করা যায় সে
>> ব্যাপারে আইডিয়া সংগ্রহ করছি। সবার আইডিয়া একত্রিত করে অামরা সেগুলো দু পক্ষ
>> বসে কি করা যেতে পারে বা না যেতে পারে সে ব্যাপারে অালোচনা করবো।
>>
>> আমরা, উইকিমিডিয়া বাংলাদেশের পক্ষ থেকে বাংলা উইকিপিডিয়া সম্প্রদায়কেও
>> আলোচনায় আমন্ত্রণ জানাচ্ছি। এছাড়া, আগামী সপ্তাহে কোন একদিন আমরা সবাই নিজেদের
>> মধ্যে আলোচনার জন্য স্কাইপ বা হ্যাংআউট কলের আয়োজন করব। সবশেষে, অনলাইন সব
>> আইডিয়া নিয়ে অফলাইন মিটআপ করে প্রকল্পের একটি খসরা তৈরি করব। আপনার কাছে কোন
>> প্রকল্পের আইডিয়া বা পরামর্শ বা মতামত থাকলে দয়া করে আগামী ২৬ তারিখের মধ্যে
>> তা তুলে ধরুন। ধন্যবাদ।
>>
>> নাহিদ সুলতান
>>
>> _______________________________________________
>> Wikipedia-BN mailing list
>> [email protected]
>> https://lists.wikimedia.org/mailman/listinfo/wikipedia-bn
>>
> _______________________________________________
> Wikipedia-BN mailing list
> [email protected]
> https://lists.wikimedia.org/mailman/listinfo/wikipedia-bn
>
_______________________________________________
Wikipedia-BN mailing list
[email protected]
https://lists.wikimedia.org/mailman/listinfo/wikipedia-bn

Reply via email to