এর আগের প্রতিযোগিতার পুরস্কার এখনো দেওয়া হয় নি। আমি অন্তত পাইনি। পুরস্কার
নিশ্চিত না করে প্রতিযোগিতা আয়োজন করা সম্প্রদায়ে জন্য নেতিবাচক প্রভাব পড়বে।

On Sat, 31 Oct 2020, 9:25 pm Jayanta Nath, <[email protected]> wrote:

> দয়া করে নিচের ভিডিওটি দেখুন
>
>
> https://upload.wikimedia.org/wikipedia/commons/0/06/How_to_Proofread_at_Bengali_wikisource.ogv
>
> On Sat, Oct 31, 2020 at 8:23 PM SUKANTA DAS <[email protected]>
> wrote:
>
>> শ্রদ্ধেয় জয়ন্তদা,
>>
>> শারদ শুভেচ্ছা নিন। আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছি। তবে উইকিসংকলনের
>> কাজটা যেহেতু আগে করিনি তাই প্রথমে আমাকে একটু বিষয়টা বুঝিয়ে দেবেন আশাকরি।
>> কারিগরি দিকটা বুঝে নিতে একটু সময় লাগবে। এই ই-মেল অথবা আমার ফোন নম্বর -
>> ৯৬৭৪০৪৪৭৭১।
>>
>> ধন্যবাদসহ,
>> সুকান্ত দাস
>>
>> On Sat, 31 Oct 2020 at 18:39, Jayanta Nath <[email protected]> wrote:
>>
>>> সুধী,
>>>
>>> আশা করি কোভিড ১৯ মহামারী পরিস্থিতিতে সবাই ভাল আছেন। আগামীকাল থেকে
>>> ভারতীয়  উইকিসংকলনের মুদ্রণ সংশোধন প্রতিযোগিতা (১লা নভেম্বর ২০২০ – ১৫ই
>>> নভেম্বর ২০২০ )[১] শুরু হচ্ছে । সকল বাংলা উইকিমিডিয়ানদের আমি এই
>>> প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আন্তরিক অনুরোধ করি। এই
>>> প্রতিযোগিতায় অভিজ্ঞ,অনভিজ্ঞ ও নতুন ব্যবহারকারী  সকলের জন্যই মুক্ত।
>>>
>>> উইকিসংকলন – একটি উন্মুক্ত অনলাইন পাঠাগার –যা উইকিমিডিয়া ফাউন্ডেশনের
>>> একটি প্রকল্প যা উন্মুক্ত লেখ্য উপাদান তৈরি করার জন্য এক লাইব্রেরি যেখানে
>>> উৎসের লেখা মূল নথিপত্র , দলিল, দস্তাবেজ, এমনকি মুল লেখার বাংলা অনুবাদও
>>> থাকে।যেখানে উইকিপিডিয়া একটি বিশ্বকোষ, সেখানে উইকিসংকলন হল একটি লাইব্রেরি
>>> বা পাঠাগার বা গ্রন্থাগার। উইকিপিডিয়াতে কোনো একটি বই সম্পর্কে নিবন্ধ থাকতে
>>> পারে, সেখানে উইকিসংকলনে সেই বইটির সম্পূর্ণ লেখাটি রাখা হয়।
>>>
>>> ভারতীয় উইকিসংকলন সম্প্রদায়ের অন্য ভাষাগুলির থেকে বাংলা
>>> ভাষায় অবদানকারির সংখ্যা তুলনামূলক ভাবে অত্যধিক কম। অথচ বাংলা সাহিত্যের রত্ন
>>> ভাণ্ডারের কিছু শতাংশ মাত্র প্রকাশ করা গেছে। তাই আমাদের আরও স্বেচ্ছাসেবক
>>> দরকার কাজ করার জন্য। আশা করি আপনারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন  ও
>>> উইকিসংকলনকে সমৃদ্ধ করবেন। বিস্তারিত প্রকল্প পাতায় দেখুন।[১]
>>>
>>> *প্রতিটি সম্প্রদায় অনুযায়ী পুরষ্কার*
>>> *প্রথম পুরস্কার* - ৳  ৩০০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট,  একটি
>>> মেমেন্টো
>>> *দ্বিতীয় পুরস্কার* - ৳ ২০০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট, একটি
>>> মেমেন্টো
>>> *তৃতীয় পুরস্কার* - ৳ ১০০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট,  একটি
>>> মেমেন্টো
>>> *পঞ্চম থেকে দশম পুরস্কার* - ৳ ৫০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট, একটি
>>> মেমেন্টো
>>>
>>> বাংলাদেশ থেকে কোনো প্রতিযোগী পুরস্কার পেলে, তাকে (
>>> https://www.bagdoom.com/ ) বা সম গোত্রীয় ওয়েব সাইট থেকে  গিফট ভাউচার
>>> পাঠানো হবে  ও ভারতে ( আমজন  গিফট ভাউচার ) পাঠানো হবে।  বাংলাদেশে ( অন্যান্য
>>> দেশে) বসবাসকারী বিজয়ীদের শুধুমাত্র উপহার ভাউচার পাঠানো সম্ভব। টিশার্ট বা
>>> মেমেন্টো ভারত থেকে পাঠানা সম্ভব নাও হতে পারে।
>>>
>>> প্রতিযোগিতায় আপনাকে সবাইকে স্বাগতম।
>>>
>>> শুভেচ্ছা,
>>> জয়ন্ত দা
>>>
>>> ১)
>>> https://bn.wikisource.org/wiki/উইকিসংকলন:ভারতীয়_উইকিসংকলন_মুদ্রণ_সংশোধন_প্রতিযোগিতা_(নভেম্বর_২০২০)
>>> _______________________________________________
>>> Wikipedia-BN মেইলিং লিস্ট
>>> [email protected]
>>> https://lists.wikimedia.org/mailman/listinfo/wikipedia-bn
>>>
>> _______________________________________________
>> Wikipedia-BN মেইলিং লিস্ট
>> [email protected]
>> https://lists.wikimedia.org/mailman/listinfo/wikipedia-bn
>>
> _______________________________________________
> Wikipedia-BN মেইলিং লিস্ট
> [email protected]
> https://lists.wikimedia.org/mailman/listinfo/wikipedia-bn
>
_______________________________________________
Wikipedia-BN মেইলিং লিস্ট
[email protected]
https://lists.wikimedia.org/mailman/listinfo/wikipedia-bn

Reply via email to