প্রস্তাবনা আনয়ণে অশেষ ধন্যবাদ! উইকি লোগো পরিবর্তন করা যেতে পারে। স্মৃতিস্বরূপ দৈনিক সংবাদপত্রে ক্রোড়পত্র প্রকাশসহ টেলিভিশন / বেতারে বিজ্ঞাপন প্রকাশের ব্যবস্থা করলে ভালো হতো! এছাড়াও উল্লেখযোগ্য এ অর্জনের সাথে সম্পৃক্ত নিয়মিত সকলকে পুরষ্কৃত প্রদানসহ পুরনোদেরকে ফিরিয়ে আনার ব্যবস্থা গ্রহণের বিষয়গুলো বিবেচনা করা যেতে পারে!
On Fri, 11 Dec 2020, 23:09 Mostafizur Rahman Safy, <[email protected]> wrote: > উদযাপনের অংশ হিসেবে আমার কিছু প্রস্তাবনা: > করোনা মহামারীর এই সময়ে অনলাইন-উদযাপনকেই বেশি প্রাধান্য দেওয়া উচিত। যেমন: > ১) বাংলা উইকিপিডিয়া সম্প্রদায়ের উইকিপিডিয়ানদের আলাপ পাতায় স্বয়ংক্রিয় > বার্তা পাঠিয়ে তাদের অবদানের জন্য ধন্যবাদ জ্ঞাপন করা। এই ছোট্ট ধন্যবাদটুকুও > স্বেচ্ছাসেবী উইকিপিডিয়ানদের কাছে অনেক বড় একটা উপহার হতে পারে। > > ২) উইকিপিডিয়া বিষয়ক ছোট ছোট কিছু ভিডিও তৈরী করা। এটা হতে পারে > ক) বিশিষ্টজনদের কাছ থেকে নেয়া শুভেচ্ছাবার্তার একটা ভিডিও সংকলন > খ) বাংলা উইকিপিডিয়া সম্প্রদায়ের উইকিপিডিয়ানদের কাছ থেকে নেওয়া ভিডিও > ক্লিপের সংকলন। > গ) বাংলা উইকিপিডিয়া নিয়ে ছোট ডকুমেন্টারি > যা আমাদের সামাজিক মাধ্যমে পেজ/গ্রুপ/চ্যানেলের মাধ্যমে প্রচার করতে পারবো > > ৩) উইকি বার্তা সাময়িকীর বিশেষ সংখ্যা প্রকাশ করা > > ৪) অনলাইন মিট-আপের আয়োজন করা, যেখানে উইকিপিডিয়ানদের সাথে যদি সম্ভব হয় > উইকিমিডিয়া ফাউন্ডেশনের প্রধান নির্বাহীদের আলোচনা/আড্ডা হবে > > ৫) বিশিষ্টজন অথবা অগ্রজ উইকিপিডিয়ানদের ফেসবুক/ইউটিউব লাইভে নিয়ে আসা > > ৬) ফেসবুকে প্রোফাইল ফ্রেম তৈরী করা > > ৭) অনলাইনে সহজ কিছু গেম/কুইজ (কিংবা এডিটাথন) এর আয়োজন করে ছোট কোন > পুরস্কার রাখা যায়, তাহলে ভালো হয় > > ৮) সবশেষে বলতে চাই, বিলম্ব হলেও অফলাইনে উদযাপন করতেই হবে। এটা হতে পারে > করোনা মহামারী শেষ হলে ঢাকা/কোলকাতা (বা ঢাকা ও কোলকাতায় আলাদা ভাবে) অথবা > সুবিধাজনক কোন জায়গায়। আঞ্চলিক সম্প্রদায়গুলো তাদের নিজেদের অঞ্চলেও এই ধরনের > প্রোগ্রাম আয়োজন করতে পারে। > > On Fri, 11 Dec 2020, 4:43 pm Sardar Ferdous, <[email protected]> > wrote: > >> বুধবার রাত দশটার দিকে ৮৯২ টি নিবন্ধ বাকি ছিলো। ভালই এগোচ্ছে। সবারই এগিয়ে >> আশা উচিত। >> >> On Fri, Dec 11, 2020, 2:32 PM Rocky Masum <[email protected]> >> wrote: >> >>> সুধী, >>> >>> শুভেচ্ছা নিবেন। >>> আপনারা নিশ্চয় অবগত আছেন আমরা বাংলা উইকিপিডিয়ার ১ লক্ষ মাইল ফলক >>> অর্জনের দ্বারপ্রান্তে। ঠিক এই মুহূর্তে নিবন্ধ সংখ্যা ৯৯,২০০+, আর প্রায় ৮ শত >>> নিবন্ধ তৈরি হলেই আমরা ১ লক্ষ নিবন্ধের কাঙ্ক্ষিত মাইল ফলকে পৌঁছাতে পারব। আশা >>> করি সবাই অন্তত একটি নিবন্ধ তৈরি করে এটিকে আরও বেগবান করবেন। আশা করা যায়, এই >>> মাস বা জানুয়ারিতে অভিস্ট লক্ষ্য অর্জিত হবে। এছাড়া আগামী ১৫ জানুয়ারি >>> উইকিপিডিয়ার ২০ বছর পূর্তি হবে। >>> >>> আসন্ন ২ টি বড় অর্জন উদযাপন করতে উইকিমিডিয়া বাংলাদেশ কিছু উদ্যোগ নিতে >>> চায়। এজন্য উইকিমিডিয়া বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের সবার কাছে থেকে পরামর্শ, >>> মতামত বা পরিকল্পনা আহ্বান করছি। যাতে আমরা বিশেষভাবে এটি উদযাপন করতে পারি। >>> উল্লেখ্য বর্তমান কোভিড-১৯ বা করোনা ভাইরাস মহামারীর কারনে সকল প্রকারের >>> অফলাইন কার্যক্রম নিরুৎসাহিত করা হচ্ছে। >>> >>> সবাইকে আগাম ধন্যবাদ ও অভিনন্দন। >>> >>> >>> Best Regards, >>> >>> *Masum-al-Hasan Rocky * >>> >>> EC Membe <https://bd.wikimedia.org/s/1i>r, Wikimedia Bangladesh >>> <https://wikimedia.org.bd/> >>> >>> User Name: RockyMasum <https://meta.wikimedia.org/wiki/User:RockyMasum> >>> >>> Email: [email protected] >>> >>> Web: *www.wikimedia.org.bd <https://wikimedia.org.bd/>* >>> _______________________________________________ >>> Wikipedia-BN মেইলিং লিস্ট >>> [email protected] >>> https://lists.wikimedia.org/mailman/listinfo/wikipedia-bn >>> >> _______________________________________________ >> Wikipedia-BN মেইলিং লিস্ট >> [email protected] >> https://lists.wikimedia.org/mailman/listinfo/wikipedia-bn >> > _______________________________________________ > Wikipedia-BN মেইলিং লিস্ট > [email protected] > https://lists.wikimedia.org/mailman/listinfo/wikipedia-bn >
_______________________________________________ Wikipedia-BN মেইলিং লিস্ট [email protected] https://lists.wikimedia.org/mailman/listinfo/wikipedia-bn
