প্রিয় উইকিপিডিয়ানবৃন্দ,

আজ রাত ৯টায় ''উইকিপিডিয়া অনলাইন আড্ডা, অক্টোবর ২০২২'' শীর্ষক অনলাইন আড্ডার 
আয়োজন করা হয়েছে। সাধারণত মাসের শেষ শুক্রবারে আড্ডার আয়োজনটি করা হয়ে থাকে, সে 
হিসেবে আজই অক্টোবরের শেষ দিন। একারণে পূর্বপরিকল্পনা না থাকায় আকস্মিকভাবেই 
ঘোষণাটি দিতে হচ্ছে। আড্ডাটি সঞ্চালিত হবে গুগল মিটের মাধ্যমে। 



আজকের আড্ডার আলোচ্যসূচী -

* নতুন প্রকল্প উইকিউক্তি: প্রত্যাশা ও ভবিষ্যৎ

* চলমান উইকিবই লিখন প্রতিযোগিতার অর্জন ও প্রভাব

* চলমান উইকি লাভস মনুমেন্টস ২০২২ প্রতিযোগিতার হালনাগাদ

* আসন্ন উইকিপিডিয়া এশীয় মাস ২০২২ -এর আগমনী বার্তা

* এছাড়াও অন্যান্য যেকোন বিষয় আলোচনার জন্য উন্মুক্ত





যুক্ত হওয়ার তথ্যাবলী

* প্ল্যাটফর্ম: গুগল মিট (Google Meet)

* লিঙ্ক: meet.google.com/yry-wfwy-bfc

* মিটিং আইডি: yry-wfwy-bfc



শুভেচ্ছান্তে

ঐশিক রেহমান 

(User:Aishik Rehman)
_______________________________________________
wikipedia-bn mailing list
To unsubscribe send an email to [email protected]

Reply via email to