soroar alam medu wrote:
> দুঃখিত !। এই লিংকে গিয়ে আপনি পুরো প্রকল্পের প্রাথমিক ধারণা ---- লিংকটি কাজ 
> করছেনা।
> 
>     On Monday, September 4, 2023 at 10:24:26 PM GMT+6, Aishik Rehman
> <aishikrehman(a)gmail.com> wrote:  
>  
>  প্রিয় উইকিমিডিয়ানবৃন্দ,আশা করি এই ভাদুরে গরমেও সুস্থাবস্থায় আছেন। আপনাদের 
> জ্ঞাতার্থে
> জানাচ্ছি যে উইকিমিডিয়া আন্দোলন কৌশল ২০৩০ এর অংশ হিসেবে আন্দোলন সনদ প্রতিনিধি 
> (মুভমেন্ট
> চার্টার অ্যাম্বাসেডর) নামে ধারাবাহিক একটি প্রকল্প শুরু হয়েছে বৈশ্বিক 
> উইকিমিডিয়া
> সম্প্রদায়ে।বিগত কয়েক বছরে বিশ্বের বিভিন্ন দেশ ও সম্প্রদায় এই প্রকল্পে যুক্ত 
> হয়েছে। আপনাদের
> মধ্যে অনেকেই হয়ত ইতোমধ্যে অবগত আছেন যে আমরা কয়েকজন মিলে বাংলা উইকিমিডিয়া 
> সম্প্রদায়কেও এই
> প্রকল্পের সঙ্গে যুক্ত করার চেষ্টা করছি। তারই ধারাবাহিকতায় চলতি সেপ্টেম্বরেই 
> শুরু হওয়ার কথা
> "বাংলা সম্প্রাদায়ের জন্য আন্দোলন সনদ প্রতিনিধি কর্মসূচি" (Movement Charter
> Ambassador Program for Bengali Community) শীর্ষক কর্মসূচি। এটি পরিচালনা ও 
> সঞ্চালনার
> স্বার্থে উইকিমিডিয়া ফাউন্ডেশন বরাবর একটি অনুদান সহায়তার অনুরোধ করা হয়েছে। 
> ধারাবাহিক এই
> প্রকল্পে আমরা অনুবাদ, নথিবদ্ধকরণ এবং সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে আন্দোলন সনদ 
> নিয়ে বিস্তারিত
> আলোচনায় অংশ নিব। এই লিংকে গিয়ে আপনি পুরো প্রকল্পের প্রাথমিক ধারণা নিতে পারেন 
> এবং একদম
> শেষের অনুচ্ছেদে আপনার মন্তব্য জানাতে পারেন।আপনাদের গুরুত্বপূর্ণ ও নাতিদীর্ঘ 
> মন্তব্য আমাদের
> পরবর্তী রূপরেখা প্রণয়নে সহযোগিতা করবে।
> শুভেচ্ছান্তে,ঐশিক রেহমান
> প্রকল্প সমন্বয়কবাংলা উইকিমিডিয়া সম্প্রাদায়ের জন্য আন্দোলন সনদ
> কর্মসূচি_______________________________________________
> wikipedia-bn mailing list
> To unsubscribe send an email to wikipedia-bn-leave(a)lists.wikimedia.org
আরও একটি মেইল পাঠানো হয়েছে পরে সেটা দেখতে পারেন। এছাড়াও 
https://meta.wikimedia.org/wiki/Grants:Project/MSIG/Aishik_Rehman/Movement_Charter_Ambassador_Program
 লিংকটি কপি করে দেখতে পারেন।
_______________________________________________
wikipedia-bn mailing list
To unsubscribe send an email to [email protected]

Reply via email to