সবাইকে ধন্যবাদ শুভকামনার জন্য। :)
অংকন On Wed, 4 Oct 2023, 10:26 am rocky masum, <[email protected]> wrote: > অংকন, তোমার নতুন অধ্যায়ের জন্য আন্তরিক শুভেচ্ছা। আশা করি ভবিষ্যতে তোমাকে > অন্য কোন ভূমিকায় আবার দেখতে পাবো। > > -রকি > > > On Tue, Oct 3, 2023 at 8:35 PM Shabab Mustafa <[email protected]> > wrote: > >> সুপ্রিয় অংকন, >> >> তোমার শিক্ষাজীবনের নতুন অধ্যায়ের জন্য অনেক অনেক শুভকামনা রইল! >> >> --- >> Shabab Mustafa >> >> >> On Tue, 3 Oct 2023 at 12:54, Nahid Sultan <[email protected]> >> wrote: >> >>> অংকন, >>> >>> সম্প্রদায়কে অবহিত করার জন্য ধন্যবাদ। গুটিকয়েক উইকিরমধ্যে বাংলা উইকিতে >>> গ্রোথ বৈশিষ্ট্য প্রথমদিকে সহজলভ্য করতে তোমার অবদান অনস্বীকার্য। তোমার >>> নতুন অধ্যায়ের জন্য শুভকামনা। >>> >>> >>> - নাহিদ >>> >>> >>> ------------------------------ >>> *From:* Ankan Ghosh Dastider <[email protected]> >>> *Sent:* Tuesday, October 3, 2023 10:20 AM >>> *To:* Bangla Wikipedia <[email protected]> >>> *Subject:* [Wikipedia-BN] গ্রোথ দলের কমিউনিটি অ্যাম্বাসেডর হিসেবে আমার >>> ভূমিকার হালনাগাদ >>> >>> প্রিয় সবাই, >>> >>> শুভেচ্ছা নেবেন। আপনারা অনেকেই জানেন যে আমি ২০২০ সালের ডিসেম্বর মাস থেকে >>> উইকিপিডিয়ায় নিজের স্বেচ্ছাসেবা কাজের পাশাপাশি উইকিমিডিয়া ফাউন্ডেশনের গ্রোথ >>> দলের পক্ষ থেকে বাংলা উইকিপিডিয়ার কমিউনিটি অ্যাম্বাসেডর হিসেবে কর্মরত ছিলাম। >>> গ্রোথ দলের উদ্দেশ্য নতুনদের জন্য কার্যকর কিছু বৈশিষ্ট্য তৈরি করা যেন নতুন >>> হিসেবে তাদের কাজ করার পথটা সুগম হয়ে উঠে। >>> >>> আপনারা বাংলা উইকিপিডিয়ায় যে নবাগতদের নীড়পাতা, মেন্টরশিপ, পরামর্শকৃত >>> সম্পাদনা, সহজে ছবি বা নিবন্ধের মধ্যে লিঙ্ক যুক্ত করার বৈশিষ্ট্য, ইতিবাচক >>> প্রেরণা, ইত্যাদি দেখছেন, তা সবই গ্রোথ দল-নির্মিত বৈশিষ্ট্য। আমার চেষ্টা ছিল >>> বাংলা উইকিপিডিয়ায় এ সংক্রান্ত আলোচনা করা, নবনির্মিত বৈশিষ্ট্যে আমাদের >>> আকাঙ্ক্ষা বা প্রয়োজনের প্রতিফলন ঘটানো, সেইসকল বৈশিষ্ট্য পরীক্ষা-নিরীক্ষা >>> করা, ইত্যাদি, যেন তা বাংলা উইকিপিডিয়ার জন্য এবং অন্য সকল উইকিপিডিয়ার জন্য >>> সমভাবে কার্যকরী হয়। এ সংক্রান্ত বেশকিছু অনলাইন আলোচনা এবং সম্মেলনে আমার >>> উপস্থাপনাও হয়ত আপনারা দেখেছেন। >>> >>> নিজের শিক্ষাজীবনের নতুন অধ্যায়ের কারণে ফাউন্ডেশনের এ পদে আমি আর থাকছি >>> না। ফাউন্ডেশনের পক্ষ থেকে আমার আড়াই বছরেরও বেশি সময়ের এ যাত্রায় আপনাদের >>> সহায়তার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। বিভিন্ন সময়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত >>> গ্রোথ দলের বৈশিষ্ট্য তৈরিতে অবদান রেখেছে, আশা করি আগামীতেও এ ধরণের আলোচনায় >>> আপনারা মতপ্রকাশ করবেন। >>> >>> বিগত কয়েক সপ্তাহে যদি আপনি আমার সাথে গ্রোথ দলের কোনো বৈশিষ্ট্য নিয়ে বা এ >>> সংক্রান্ত কোনো ব্যাপারে যোগাযোগ করার চেষ্টা সত্ত্বেও আমার প্রত্যুত্তর না >>> পেয়ে থাকেন, তার কারণ আমার ব্যক্তিগত ব্যস্ততা এবং তার জন্য দুঃখপ্রকাশ করছি। >>> >>> এর মানে এই নয় যে গ্রোথ দলের বৈশিষ্ট্য বা এ সংক্রান্ত কোনো সমস্যায় আমি >>> সহায়তা করতে পারব না। নিয়মিত সম্ভব না হলেও আমি এ সংক্রান্ত বার্তা যথাযথভাবে >>> পৌঁছে দেয়ার সাধ্যমত চেষ্টা করব। আর গ্রোথ দলকে সরাসরি বার্তা দেয়ার জন্য >>> ব্যবহার করতে পারেন তাদের মিডিয়াউইকির আলাপ পাতা >>> <https://www.mediawiki.org/wiki/Talk:Growth>। >>> >>> সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে আবারও ধন্যবাদসহ– >>> অংকন ঘোষ দস্তিদার >>> _______________________________________________ >>> wikipedia-bn mailing list >>> To unsubscribe send an email to [email protected] >>> >> _______________________________________________ >> wikipedia-bn mailing list >> To unsubscribe send an email to [email protected] >> > _______________________________________________ > wikipedia-bn mailing list > To unsubscribe send an email to [email protected] >
_______________________________________________ wikipedia-bn mailing list To unsubscribe send an email to [email protected]
