প্রিয় সুধী,
অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি বাংলাদেশের উইকিমিডিয়ান *দোলন প্রভা* চলতি মাসের *সেলেব্রেটেড উইকিমিডিয়ানের* স্বীকৃতি পেয়েছেন। সম্প্রতি ভারতের দিল্লীতে অনুষ্ঠিত *উইকি ওমেন ক্যাম্প ২০২৩*-এ তার নাম ঘোষণা করা হয়। শুধু নারীদের জন্য আয়োজিত এই বিশেষ এই ক্যাম্পটি প্রথম আয়োজিত হয়েছিল ২০১২ সালে বুয়েনোস আইরেসে, দ্বিতীয়টি ২০১৭ সালে মেক্সিকো সিটিতে এবং এ বছর নয়াদিল্লীতে। এ বছর বাংলাদেশ থেকে একমাত্র প্রতিনিধি হিসেবে দোলন প্রভা অংশ নেয়। তাকে নিয়ে ডিফেতে একটি ব্লগ প্রকাশিত হয়েছে। ব্লগটি পাওয়া যাবে এখানে: https://w.wiki/7uRx. অভিনন্দন দোলন প্রভা! আপনার জন্য অনেক অনেক শুভকামনা। শুভেচ্ছান্তে, *মাসুম আল হাসান রকি* *কোষাধ্যক্ষ* *উইকিমিডিয়া বাংলাদেশ* *wikimedia.org.bd <https://wikimedia.org.bd/>*
_______________________________________________ wikipedia-bn mailing list To unsubscribe send an email to [email protected]
