দারুণ খবর। আমার মনে হয় এই ব্যাপার টা নিয়ে ডিফ এ একটা ব্লগ লেখা উচিৎ।
On Sun, Jun 2, 2024 at 6:18 PM Shabab Mustafa <[email protected]> wrote: > দারুণ সুসংবাদ! সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ। > --- > Shabab Mustafa > > > On Sun, 2 Jun 2024 at 17:17, Bodhisattwa <[email protected]> > wrote: > >> সুধী, >> >> অত্যন্ত আনন্দের সাথে সকলকে জানাচ্ছি যে, প্রথম বাংলা গদ্য "ব্রাহ্মণ রোমান >> ক্যাথলিক সংবাদ" উইকিসংকলনে আনা সম্ভব হয়েছে। >> >> সপ্তদশ শতাব্দীতে পুর্ববঙ্গের ভূষণা রাজ্যের এক রাজকুমার পর্তুগীজ >> খ্রিস্টধর্ম প্রচারকদের দ্বারা খ্রিস্ট ধর্মে দীক্ষিত হয়ে "দোম আন্তোনিও >> দো রোজারিও <https://bn.wikipedia.org/s/e9cg>" নামগ্রহণ করে খ্রিস্ট ধর্ম >> প্রচারের উদ্দেশ্যে বাদানুবাদের ভঙ্গীতে ব্রাহ্মণ রোমান ক্যাথলিক সংবাদ নামে >> একটি পুঁথি লেখেন। পরবর্তী শতাব্দীতে মানুয়েল দা আস্সুম্পসাঁউ >> <https://bn.wikipedia.org/s/i8zo> এই পুঁথিটি পর্তুগীজ ভাষায় অনুবাদ করে >> রোমান হরফে নতুন করে লিখে পর্তুগালের শহর এভোরাতে মুদ্রণের জন্য পাঠান। কিন্তু >> কোন কারণে এই পুঁথিটি আজ পর্যন্ত ছাপা হয়নি এবং এভোরার পাবলিক গ্রন্থাগারে >> এটি যত্ন করে রাখা ছিল। ১৯২৫ সাল নাগাদ অধ্যাপক সুরেন্দ্রনাথ সেন >> <https://bn.wikisource.org/s/hifj> এভোরায় এই পুঁথির খোঁজ পান এবং অনেকটা >> অংশ নকল করিয়ে আনতে সমর্থ হন, যা ১৯৩৭ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে >> প্রকাশিত হয়। >> >> অবশেষে এই সম্পূর্ণ পুঁথি এভোরার পাবলিক লাইব্রেরি থেকে উইকিমিডিয়া >> পর্তুগালের অর্থানুকূল্যে স্ক্যান হয়েছে এবং উইকিমিডিয়া কমন্সে আপলোড করা >> হয়েছে। লিঙ্ক পাবেন এখানে - https://w.wiki/AGMv >> >> এই ঐতিহাসিক মুহূর্তের জন্য উইকিমিডিয়া পর্তুগালের তরফে আন্দ্রে বার্বোসা >> এবং এভোরার লাইব্রেরি কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ জানাই। >> >> ধন্যবাদান্তে, >> বোধিসত্ত্ব >> পশ্চিমবঙ্গ উইকিমিডিয়া ব্যবহারকারী দলের পক্ষ হতে >> _______________________________________________ >> Wikimedia-BD mailing list -- [email protected] >> To unsubscribe send an email to [email protected] >> > _______________________________________________ > Wikimedia-in-WB mailing list -- [email protected] > To unsubscribe send an email to [email protected] > -- Regards,
_______________________________________________ wikipedia-bn mailing list To unsubscribe send an email to [email protected]
