কারিগরি সমস্যার কারণে গতকাল রাতে কেউ কেউ ফর্ম পূরণ করতে পারেননি। সমস্যাটির
সমাধান হয়েছে, এখন আবার চেস্টা করে দেখতে পারেন। অনাকাঙ্ক্ষিত অসুবিধার জন্য
দুঃখিত।

রকি


On Sat, Dec 20, 2025 at 5:52 PM Masum al Hasan <[email protected]>
wrote:

> প্রিয় সুধী,
>
> আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে, উইকিপিডিয়া ২০০১ সালে যাত্রা শুরু করে এবং
> আগামী ১৫ জানুয়ারি এটির ২৫ বছর পূর্তি উপলক্ষে এক গুরুত্বপূর্ণ মাইলফলকে
> পৌঁছাতে যাচ্ছে। এই ঐতিহাসিক উপলক্ষকে স্মরণীয় করে রাখতে উইকিমিডিয়া বাংলাদেশ
> আগামী ১৬ জানুয়ারি ঢাকায় উইকিপিডিয়ানদের অংশগ্রহণে একটি রজতজয়ন্তী উদযাপন
> অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে।
>
> উইকিপিডিয়ার সূচনালগ্ন থেকে আজ পর্যন্ত যাদের অবদানে এই মুক্ত জ্ঞানভাণ্ডার
> সমৃদ্ধ হয়েছে, এই বিশেষ আয়োজনে আমরা তাদের সকলের সঙ্গে একত্রিত হতে চাই। আপনার
> উপস্থিতি নিঃসন্দেহে এই আয়োজনকে আরও অর্থবহ করবে এবং ভবিষ্যৎ পথচলায় আমাদের
> অনুপ্রেরণা জোগাবে।
>
> উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য অনুগ্রহ করে আগামী ০৫ জানুয়ারির মধ্যে নিচের
> ফর্মটি পূরণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি:
> https://forms.gle/NzNyGSqrCFTmHBcMA
>
>
> *অনুষ্ঠানের সংক্ষিপ্ত বিবরণ নিচে দেওয়া হলো:*
>
>    - তারিখ: ১৬ জানুয়ারি (শুক্রবার)
>    - সময়: বিকেল ৩:৩০ – ৬:০০
>    - স্থান: ঢাকা (ভেন্যু পরবর্তীতে জানানো হবে)
>
> *অনুষ্ঠানের ভেন্যুর ঠিকানাসহ বিস্তারিত তথ্য নিবন্ধিত অংশগ্রহণকারীদের
> ইমেইলের মাধ্যমে যথাসময়ে জানিয়ে দেওয়া হবে।*
>
> *অংশগ্রহণের শর্তাবলী:*
>
>    - উইকিমিডিয়া ব্যবহারকারী অ্যাকাউন্ট ৩০ নভেম্বর ২০২৫ তারিখ বা তার
>    পূর্বে তৈরি হতে হবে।
>    - উক্ত অ্যাকাউন্টের অধীনে ন্যূনতম ২০০টি বৈশ্বিক অবদান থাকতে হবে।
>
> আপনাদের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতা প্রত্যাশা করছি।
>
> শুভেচ্ছান্তে,
> মাসুম আল হাসান রকি
> উইকিমিডিয়া বাংলাদেশের পক্ষে
>
>
_______________________________________________
wikipedia-bn mailing list
To unsubscribe send an email to [email protected]

Reply via email to