Great


On Sun, Feb 15, 2026 at 5:07 PM Shakil Hosen via Wikipedia-BN <
[email protected]> wrote:

> সুপ্রিয় সবাই,
>
> অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, গত ১৭ জানুয়ারি অনুষ্ঠিত বার্ষিক সাধারণ
> সভায় ২০২৬–২০২৭ মেয়াদের জন্য উইকিমিডিয়া বাংলাদেশের ৯ সদস্যের নতুন নির্বাহী
> পরিষদ নির্বাচিত হয়েছে। এই ধারাবাহিকতায়, গত ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাহী
> পরিষদের প্রথম সভায় সংগঠনের কার্যক্রম পরিচালনার জন্য অফিস বিয়ারার নির্বাচন
> সম্পন্ন হয়েছে।
>
> আগামী দুই বছরের জন্য নবগঠিত এই কমিটিতে তানভির রহমান সভাপতি, মো. দেলোয়ার
> হোসেন সাধারণ সম্পাদক এবং শাকিল হোসেন কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করবেন।
> এছাড়া কমিটির সদস্য হিসেবে আরও থাকছেন মহীন রীয়াদ, শাবাব মুস্তফা, সুব্রত
> রায়, দোলন প্রভা, মঈনুল ইসলাম এবং তানবিন ইসলাম সিয়াম।
>
> উইকিমিডিয়া বাংলাদেশ বিশ্বাস করে যে, নতুন এই নেতৃত্বের অধীনে আমাদের
> স্বেচ্ছাসেবক সম্প্রদায়ের সাথে কাজের পরিধি আরও বিস্তৃত হবে এবং বাংলাদেশে
> উন্মুক্ত জ্ঞান প্রসারের আন্দোলন নতুন গতি পাবে। বাংলা উইকিপিডিয়াসহ সকল
> সহপ্রকল্পের মানোন্নয়ন এবং নতুন স্বেচ্ছাসেবকদের সহায়তায় আমরা আপনাদের সকলের
> সক্রিয় অংশগ্রহণ ও গঠনমূলক পরামর্শ আন্তরিকভাবে কামনা করছি। আমাদের সম্মিলিত
> প্রচেষ্টাই আগামী দিনগুলোতে সংগঠনের লক্ষ্য অর্জনে প্রধান শক্তি হিসেবে কাজ
> করবে।
>
> শুভেচ্ছান্তে,
>
> *শাকিল হোসেন*
> কোষাধ্যক্ষ
> উইকিমিডিয়া বাংলাদেশ
> wikimedia.org.bd
> _______________________________________________
> wikipedia-bn mailing list
> To unsubscribe send an email to [email protected]
>
_______________________________________________
wikipedia-bn mailing list
To unsubscribe send an email to [email protected]

Reply via email to