অনুষ্ঠান কোন জায়গায় হবে?

On Tue, 5 May 2026, 19:55 Muhammad Yahya via Wikipedia-BN, <
[email protected]> wrote:

> সুপ্রিয় উইকিমিডিয়ান ও শুভানুধ্যায়ী,
>
> আশা করি ভালো আছেন।
>
> আনন্দের সাথে জানাচ্ছি যে, আমরা আমাদের আসন্ন ‘বাংলা উইকিসম্মেলন ২০২৬’
> সফলভাবে আয়োজনের প্রস্তুতি শুরু করেছি। উইকিমিডিয়া আন্দোলনের এই বৃহত্তর
> আয়োজনকে সফল করতে আমরা একদল উৎসাহী এবং নিবেদিতপ্রাণ স্বেচ্ছাসেবক খুঁজছি।
>
> আপনি যদি এই সম্মেলনের নেপথ্যে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে আগ্রহী
> হন, তবে আমরা আপনাকে নিচের যেকোনো একটি দলে যুক্ত হওয়ার জন্য আমন্ত্রণ
> জানাচ্ছি:
> আমরা মূলত তিনটি দলের জন্য স্বেচ্ছাসেবক খুঁজছি:
>
> ১. অনুষ্ঠান বিন্যাস দল: সেশন পরিকল্পনা, স্পিকারদের সাথে সমন্বয় এবং
> ইভেন্টের সার্বিক এজেন্ডা ব্যবস্থাপনা। ২. কার্য পরিচালন দল: লজিস্টিকস,
> ভেন্যু ব্যবস্থাপনা, রেজিস্ট্রেশন এবং অনুষ্ঠানের সার্বিক পরিচালনা।
> ৩. বৃত্তি পর্যালোচনা দল: অংশগ্রহণকারীদের বৃত্তির (Scholarship) আবেদনগুলো
> যাচাই-বাছাই ও মূল্যায়ন।
> আবেদন করবেন যেভাবে:
>
> আপনি যদি এই চ্যালেঞ্জ গ্রহণ করতে প্রস্তুত থাকেন, তবে অনুগ্রহ করে আগামী ২০
> মে ২০২৬ তারিখের মধ্যে নিচের লিঙ্কে গিয়ে আবেদন ফর্মটি পূরণ করুন:
> https://forms.gle/ZhFNtwM54etoHjKm7
>
> আপনার শ্রম ও মেধা বাংলা উইকিসম্মেলনকে আরও প্রাণবন্ত ও সফল করে তুলবে বলে
> আমাদের বিশ্বাস।
>
> ধন্যবাদান্তে, ইয়াহিয়া মূল আয়োজক দলের পক্ষে
> _______________________________________________
> wikipedia-bn mailing list
> To unsubscribe send an email to [email protected]
>
_______________________________________________
wikipedia-bn mailing list
To unsubscribe send an email to [email protected]

Reply via email to