সব ঠিক আছে কিন্তু আসল কাজ(ইন্সটল কমান্ড)-টাই করতে বলেন নাই :-D টেম্পোরারী ফোল্ডারের এখানে কি দরকার বুঝলাম না, ফন্ট যেকোন জায়গায় এক্সট্রাক্ট করলেই হবে। এরপর একটা টার্মিনাল চালু করে রুট ইউজার হয়ে (sudo -i) nautilus /usr/share/fonts/ টাইপ করে এন্টার চাপতে হবে। এবার নতুন ফোল্ডার তৈরি করে ফন্ট কপি পেস্ট করে টার্মিনাল থেকে sudo fc-cache -f -v কমান্ডটা চালালেই ফন্ট ইন্সটল হয়ে যাবে :-) ফন্ট ইন্সটলের কাজটা মাউসের মাত্র দুটি ক্লিকের সাহায্যে করতে পারবেন নটিলাস ফন্ট ইন্সটলার স্ক্রিপ্ট দিয়ে। ফন্ট ইন্সটলের জন্য বেশ কয়েকটি স্ক্রিপ্ট আছে, আমি ব্যবহার করি এইটা...<http://gnome-look.org/content/download.php?content=80905&id=2&tan=82447339>। স্ক্রিপ্ট ফাইলটা ডাউনলোড করে /home/username/.gnome2/nautilus-script ফোল্ডারে কপি করে নিন। এরপর যেকোন টিটিএফ ফন্টে রাইট ক্লিক করে Scripts>> Font ইন্সটলারে ক্লিক করলেই ফন্টটি ইন্সটল হয়ে যাবে। :-) একসাথে একাধিক ফন্টও ইন্সটল করতে পারবেন, একই নিয়মে। 2008/6/6 Shahriar Tariq <[EMAIL PROTECTED]>:
> On Fri, Jun 6, 2008 at 7:49 PM, nasir khan <[EMAIL PROTECTED]> wrote: > > > can you tell me how to add new fonts in ubuntu8.04 > > > > -- > > [saikat] > > > > উবুন্টুতে ফন্ট ইনস্টলেশনের জন্য। > > ১) আপনি যে ফন্ট ইনস্টল করতে চান তা ডাউনলোড করুন। > > ২) টেম্পরারি ফোল্ডারে (/tmp) ডাউনলোডকৃত আর্কাইভ এক্সট্র্যাক্ট করুন। > > ৩) এবার রুট এক্সেসে আপনার নটিলাস ফাইল ব্রাউসারটি খুলুন। ( alt+F2 gksudo > nautilus ) > > ৪) ফন্ট ফোল্ডারে যান (/usr/share/fonts) > > ৫) আপনি যে ফন্ট ইনস্টল করতে চান তার জন্য একটি নতুন ফোল্ডার খুলুন। > > ৬) টেম্পরারি ফোল্ডার থেকে আপনার এক্সট্র্যাক্টকৃত ফাইলগুলো ড্র্যাগ ড্রপ বা > কাট করে নিয়ে আসুন সদ্য তৈরিকৃত ফোল্ডারে। > > > কোনখানে কোন ভুল থাকলে অভিজ্ঞরা শুধরে দিবেন আশা করি। > > > -শাহরিয়ার > -- > ubuntu-bd mailing list > [email protected] > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd > -- আমাদেরপ্রযুক্তি ফোরাম- প্রযুক্তির সবকিছু চাই বাংলায়... http://forum.amaderprojukti.com -- ubuntu-bd mailing list [email protected] https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
