2008/8/30 Jewel <[EMAIL PROTECTED]>

> আমি দুঃখিত...আসলে ব্যাপারটা আমি স্প্যামিং দৃষ্টিকোন থেকে দেখিনি...ভেবেছিলাম
> নতুন একজনকে সাহায্য করছি....
>

জুয়েল ভাই সাহায্য করতে চান সেজন্য সাধুবাদ কিন্তু পুরাতন তথ্য দিয়ে সাহায্য
করতে গেলে তো নতুনরা আরও বেশি বিভ্রান্ত হবে তাই নয়কি? ধরুন একজন নতুন লিনাক্স
ব্যবহারকারী আসলো আপনি তাকে আপনার টিউটোরিয়াল দিলেন সে যখন ইনস্টল করতে গিয়ে
দেখছে আপনার টিউটোরিয়াল এবং বাস্তব জিনিসের মধ্যে পার্থক্য আছে তখন কি তার
সমস্যা আরও বেশি হয়ে গেলো না?

আসলে আমিও আঘাত করার জন্য বলিনি বিষয়টি স্বাভাবিকভাবে নিন। আর দুঃখ পেলে আমার
উদ্দেশ্য তা ছিলো না আমি সেজন্য ক্ষমা চেয়ে নিলাম।

 আর একটা টিউটোরিয়াল লিখে ফেলুন হার্ডির উপর তাহলেই হয়ে গেলো :D আপনার সাইটেও
নতুন জিনিস অন্তর্ভুক্ত হলো :)

-- 
শাহরিয়ার
-- 
ubuntu-bd mailing list
[email protected]
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Reply via email to