সাইফুল ভাই, আপনি যেভাবে উবুন্তু ইনস্টল করেছেন, তাকে ডুয়াল বুটিং বলে। তো এতে উবুন্তু ও উইন্ডোজ পাশাপাশি চলতে পারে। যখন কম্পিউটার বুট করে তখন একটি মেনু দেখায়: Ubuntu with Gui Ubuntu with console Other OS Windows XP এরকম...
তাই, আপনি একেবারে শেষের অপশনটি কীবোর্ড দিয়ে সিলেক্ট করলে উইন্ডোজ লোড হবে। সুতরাং উবুন্তু আন-ইনস্টল করার প্রয়োজন নেই। একই পদ্ধতি প্রয়োগ করে আপনি অফিসেও ইনস্টল করতে পারবেন। সেটাও ডুয়াল বুটিং হবে। আমি অফিসে উইন্ডোজ এবং উবুন্তু একই হার্ডডিস্কে ব্যবহার করি। তবে মূলত উবুন্তুই ব্যবহার করি। আপনার অফিসের কম্পিউটারটি বেশ ধীরগতির। তবুও করতে পারেন। আপনার বাসার কম্পিউটারটি সম্ভবত আরো স্পীডি। শেখার জন্য ইনস্টল করতে পারেন তবে বেশ ধীরে চলবে। আমার পেন্টিয়াম টু ৪০০মেহা মেশিনের চেয়েও ধীরে :P আর এত সহজে হাল ছেড়ে দিচ্ছেন কেন? এটা খুবই সহজ আর সব সফটওয়ার ফ্রী এবং ভাইরাস মুক্ত! লেনিন 2008/8/31 saiful islam <[EMAIL PROTECTED]> > লেলিন ভাই, আমার বাসায় যেহেতু ইন্টারনেট নেই তাই মনে হচ্ছে বাসায় এখনই > উবুন্টু ব্যবহার করা ঠিক হবে না। ইনটারনেট নিলে তখন আবার উবুন্টু ইন্সটল > করব। > > এখন দয়া করে আমাকে বলবেন কি কিভাবে আমি উবুন্টু আনইন্সটল করতে পারি? > কিভাবে হার্ডডিক্সের যে ড্রাইভে উবুন্টু ইন্সটল করেছিলাম সেটা উইন্ডোজে > আবার ফিরে পেতে পারি? > > আচ্ছা, আমার অফিসের কম্পিউটার হচ্ছে ইনটেল সেলেরন ৬৩৪ মেগাহার্জ, ২৫৬ > র্যাম, ২০ গিগা হার্ডডিস্ক। শেষের ৫ গিগা ড্রাইভটা খালি করে সেখানে কি > বাসার কম্পিউটারে যেভাবে উবুন্টু ইন্সটল করেছিলাম সেভাবে ইন্সটল করতে > পারব? অফিসে ইন্টারনেট আছে তাতো আপনি জানেন। > > কষ্ট করে জানালে কৃত্জ্ঞ থাকব। > > 2008/8/31, saiful islam <[EMAIL PROTECTED]>: > > আমার বাসায় ইন্টারন্টে নেই। এখন দয়া করে বলবেন ইন্টারনেট না থাকলে আমি > > উবুন্টুতে সিডি, ডিভিডি, সেভ থাকা ভিডিও, mp3 ইত্যাদি চালাতে পারব কি না? > > > -- > ubuntu-bd mailing list > [email protected] > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd > -- ubuntu-bd mailing list [email protected] https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
