কেউ ঠকে শিখে কেউ দেখে শিখে। এতোদিন আমি দেখে শিখার দলে ছিলাম। আজকে ঠকে
শিখলাম।

নাসিম ভাই ঠিকই বুঝেছেন আমি আমার হার্ডডিস্ক আমার বন্ধুর পিসিতে বুট করেছিলাম।
এখন খুব সম্ভবত কনফিগারেশন পরিবর্তন হয়ে গেছে, তাই ইন্টারনেট কাজ করছে না।

আর হার্ডডিস্কের সমস্যাটা হচ্ছে আমার পুরা হার্ডডিস্ককে আনপার্টিশনড্ দেখাচ্ছে,
যেখানে আগে থেকেই পার্টিশন করা আছে। sda pda dda jda যা খুশি দেখাক সেটা নিয়ে
সমস্যা না, সমস্যা আমার হার্ডডিস্কের পার্টিশনগুলো তো ধরতে পারছে না। এই
অবস্থায় ইনস্টলও তো করতে পারছি না কিভাবে কি :(

ইন্টারনেট নাই বলে এখনও উইন্ডোজে আছি :( (কাঁদছি)

এর কি কোন সমাধান নেই???? কি করবো?
-- 
ubuntu-bd mailing list
[email protected]
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Reply via email to