মাসনুন ভাইয়ের সাথে ১০০ভাগ একমত। বেশ আগে উবুন্টু উইমেন্স নামে একটি মুভমেন্ট দেখেছিলাম http://www.ubuntu-women.org/ তখন ভালো লেগেছিলো। আরও অনেক ক্ষেত্রের মতো এই তথ্য প্রযুক্তির ক্ষেত্রেও এমন একটি ধারণা রয়ে গেছে যে মেয়েরা টেকনিক্যাল বিষয় বুঝে না কম্পিউটার বিষয়ক বিষয় তো আরও না। এই ধারণা ভুল প্রমাণ করেই কম্পিউটার বিজ্ঞান বিষয়ে অনেক মেধাবী মেয়েরাই (পড়ুন মহিলারা) কাজ করে যাচ্ছেন আশা করি সময় হলে শারমিনও যোগ দিবেন তাদের সারিতে )
আর একটা কথা হলো ইংরেজী নিয়ে মাথা না ঘামিয়ে লিখে যেতে থাকেন ভুল হলেই বা কি, ভাব প্রকাশই মূল বিষয় (তবে অনুগ্রহ করে বাংরেজী নয় পড়তে কষ্ট হয় :P) (একটা কথা বলি, আমার ইংরেজীও খুবই খারাপ ছিলো একসময়, এই সমস্যা কাঁটানোর জন্য আমার বাবা আমার সাথে বাংলায় কথা বলে ছেড়ে দেন, বাংলায় কিছু বললে জবাব দিতেন না ইংরেজীতে বলতে হতো। তখন যন্ত্রণা মনে হলেও এখন এটা কিছুটা হলেও কাজে দিচ্ছে অন্তত অন্যদের মতো বাংলা মাধ্যম থেকে ইংরেজী মাধ্যমে পড়তে এসে কষ্ট হচ্ছে না।) -- Thanking you Shahriar Volunteer, Bangladesh Linux Users Alliance http://linux.org.bd http://forum.linux.org.bd Marketing & Contents Officer, Ubuntu Bangladesh http://www.ubuntu.linux.org.bd Endorsement: আমাদের প্রযুক্তি ফোরাম http://forum.amaderprojukti.com/ and মুক্ত.অর্গ http://mukto.org -- Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org [email protected] https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
