অঙ্কুর এ পাঠিয়ে দিলাম, দেখি কি হয়। তবে বাগজিলা তে এর মাঝে একটা রেসপন্স
পেলে ভাল লাগতো। ওটাই তো অফিসিয়াল চ্যানেল হওয়া উচিত।

2010/5/15 Lenin <[email protected]>:
> কেবলই কারিগরী ভাষা হিসেবে বাংলার বিবিধ ব‍‍্যবহার নিয়ে আলোচনার জন‍্য এই
> ফোরামটি ব‍্যবহারের অনুরোধ করছি। তাহলে একই বিষয়ের সব আলোচনা এক জায়গায়
> থাকবে।
>
> <[email protected]> হচ্ছে মেইলিং ঠিকানা।
>
> ধন‍্যবাদ
>
> 2010/5/15 Khandakar Mujahidul Islam <[email protected]>
>
>> 2010/5/14 Mahdee Jameel <[email protected]>
>>
>> > ধন্যবাদ আপনাকে সুজন। অনুবাদে কিছু ভুল আছে। এইজন্যই রিভিউ দরকার। আর
>> > অনুবাদ করতে গিয়ে আরেকটা ঝামেলায় পড়ছি। কোথাও কি বহুল প্রচলিত
>> > অনুবাদগূলোর একটা লিস্ট আছে? অনুবাদের জন্য একটা সাঢারণ নীতিমালা খুব
>> > জরুরী। [http://wiki.ubuntu.org.cn/TranslatorsGuideline]
>> > [http://ubuntu-se.org/drupal/translators] এই পৃষ্ঠাগুলো দেখতে পারেন।
>> > বানানের ভুলগুলো ধরিয়ে দেবার জন্য ধন্যবাদ। তবে অন্য ক্ষেত্রগুলোতে আমার
>> > কিছু ব্যাখ্যা আছে।
>> >
>> >
>> অঙ্কুরের একটা বহুল ব্যবহৃত শব্দের তালিকা আছে। লিঙ্ক আমার মনে নেই। ২০০৮
>> পর্যন্ত জামিল ভাইয়ের সাথে আমিও গনোম এর অনুবাদ রিভিউ ও কমিট (commit) করতাম।
>> তারপর থেকে ব্যস্ততার জন্য আমার আর করা হয় নি। গনোম ২.৩০ এর ৯২% বাংলা অনুবাদ
>> করা হয়েছে। এর পুরোটাই অঙ্কুরের বিভিন্ন সদস্যের করা। আপনি যদি কোন অনুবাদ
>> করতে চান, অঙ্কুরের সাথে যোগাযোগ করা উচিত। দেখা গেল আপনি যেটির অনুবাদ করছেন,
>> একই সময়ে অন্য কেউ সেই একই প্রোগ্রামের অনুবাদ করছে।
>> http://l10n.gnome.org/languages/bn/
>> http://library.gnome.org/misc/release-notes/2.30/index.html.bn
>>
>>
>> * Find... শব্দটা জিনোম শেল এর মূল সার্চ বক্স এর মাঝে লিখা থাকে। ওইখানে
>> > খোজো এর চেয়ে অনুসন্ধান শব্দটাই বেশি মানানসই মনে হয়েছে। কারন এখানে
>> > Find... ব্যবহার হয়েছে সার্চ বক্স এর কাজ বোঝাতে। যখন find শব্দটা কোন
>> > ডায়ালগ বক্স এর বাটন এ ব্যবহার হয়, তখন খোজো শব্দটা ঠিক। কিন্তু এখানে
>> > খোজো ব্যবহার করলে কাকে খুজতে আদেশ দেয়া হচ্ছে তা পরিস্কার নয়। সাথে এটাচ
>> > করা ছবিটা দেখেন। উপরে বাম এ শব্দটা আছে।
>> >
>> >
>> এই মেইলিং লিস্টে ফাইল সংযুক্ত করা অনুমোদিত নয়, তাই আপনার ছবিটা দেখতে
>> পারলাম
>> না। আমিই আপনাকে ছবির লিঙ্ক দিচ্ছি।
>> http://live.gnome.org/GnomeShell/Screenshots
>>
>> এখানে "Find..." এর জায়গাটা হচ্ছে খোঁজাখুঁজি করার জায়গা। সেজন্যই
>> "খোঁজো..."
>> শব্দটা আমার কাছে বেশি ভাল লাগছে।
>>
>>
>> > * Searching-খোঁজা হচ্ছে->অনুসন্ধান করা হচ্ছে। এইখানে "খোঁজা হচ্ছে"
>> > String টা জায়গা কম নেয়। "অনুসন্ধান করা হচ্ছে" String ব্যবহার করলে
>> > ইংরেজি এর চেয়ে অনেক বেশি জায়গা লাগে। একারনে "খোঁজা হচ্ছে" ব্যবহার
>> > করেছি।
>> >
>> >
>> জায়গা কম বেশি'র  জন্য ভুল অর্থ ব্যবহারের পক্ষপাতি আমি নই।
>>
>> * "কর" এবং "করুন"---> যেসব স্থানে কম্পিউটারকে কমান্ড দেয়া হয়েছে সেখানে
>> > কর ব্যবহার করেছি। আর যেখানে ব্যবহারকারীর কাছে কোন তথ্য ব্যাখ্যা করা
>> > হয়েছে সেখানে "করুন" ব্যবহার করেছি।
>> >
>> >
>> তাহলে ঠিক আছে।
>>
>>
>> > * Information-পরিচিতি->তথ্য। পুরো স্ট্রিং টা হচ্ছে Account
>> > Information...। ব্যবহার করা হয় ডান দিকের ড্রপ ডাউন এ। ওইখানে "একাউন্ট
>> > সংক্রান্ত তথ্য" স্ট্রিং টা অনেক বেমানান লাগে। আর ওই স্ট্রিং থেকে যে
>> > ডায়ালগ এ যাওয়া হয়, তার জন্য বর্তমানে জিনোম এ পরিচিতি শব্দটা ব্যবহার
>> > করা হয়।
>> >
>> >
>> "Account Information" এর অর্থ হিসেবে "অ্যাকাউন্ট পরিচিতি" শব্দটা বেমানান
>> লাগছে।"গনোম পরিচিতি" শব্দ সাধারণত "About GNOME" এর ক্ষেত্রে ব্যবহার করা
>> হয়।
>>
>>
>> > * Less than a minute ago-"অল্প সময় আগে"->"এক মিনিট আগে"---এক্ষেত্রেও
>> > আক্ষরিক অনুবাদ করলে সমস্যা হচ্ছে। "%d minutes ago" তে %d এর ভ্যালু ১
>> > হলেই এক মিনিট আগে চলে আসে। আর Less than a minute ago স্ট্রিং টা আসে ১
>> > মিনিট এর কম সময় অতিক্রান্ত হলে। স্ট্রিং টা ব্যবহার হয় সর্বশেষ নথি এর
>> > নিচে ব্যবহারের সময় দেখাতে।  এক্ষেত্রে Less than a minute ago এর জন্য
>> > "কয়েক সেকেন্ড আগে" ব্যবহার করা যায়।
>> >
>> >
>> "কয়েক সেকেন্ড আগে" খারাপ না। "একটু আগে"  বা "কিছুক্ষণ আগে" কেমন? :-)
>>
>> অঙ্কুর এর কি কোন মেইলিং গ্রুপ আছে?
>> >
>>
>> গনোম এর জন্য মেইলিং লিস্ট ছিল।
>> https://lists.sourceforge.net/lists/listinfo/bengalinux-gnome-tran
>>
>>  কিন্তু সেটি এখন সক্রিয় নয়। http://ankur.org.bd এ আপনি যোগাযোগ করার সকল
>> প্রকার ঠিকানা পাবেন।
>>
>>
>>
>> > po ফাইল হিসেবে পাঠাতে পারি, কিন্তু তাহলে আপনাকে কিন্তু জিনোম শেল বিল্ড
>> > করে তারপর অনুবাদসহ আবার এটার প্যাচ বিল্ড করে তারপরে পাঠাতে হবে।
>> > [http://live.gnome.org/GnomeShell/Translations] এতে যথেষ্ট সময় লাগবে।
>> > এরচেয়ে patch ফাইল টার মধ্যে স্ট্রিং পরিবর্তন করা সোজা।
>> >
>> >
>> po ফাইল হিসেবে পাঠালেই হবে। :-)
>>
>> ধন্যবাদ।
>> সুজন
>> http://amrra.net
>> --
>> Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
>> [email protected]
>> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>>
> --
> Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
> [email protected]
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
-- 
Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
[email protected]
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Reply via email to