FYI --- Shabab Mustafa
---------- Forwarded message ---------- From: Tanvir Rahman <[email protected]> Date: 2011/5/29 Subject: [Wikimedia-BD] বিশ্ব ঐতিহ্যের জন্য উইকিপিডিয়া To: Wikimedia BD List <[email protected]> উইকিপিডিয়া বিশ্ব সংস্কৃতি ও ঐতিহ্যের একটি বাহক! আর এক্ষেত্রে বিশ্বের প্রথম ওয়েবসাইট হিসেবে ইউনেস্কোর [১] কাছ থেকে এই স্বীকৃতি লাভের উদ্দেশ্যে একটি পিটিশন [২] স্বাক্ষরে একত্রিত হয়েছেন বিশ্বের বিভিন্ন স্থানের উইকিপিডিয়ান, উইকিমিডিয়ান ও এর শুভানুধ্যায়ীগণ। উইকিমিডিয়া জার্মানি এসকল স্বাক্ষর সংগ্রহের জন্য একটি ওয়েবসাইট লঞ্চ করেছেন [৩]। কয়েক মিনিট সময় নিয়ে আপনাদেরকেও তাই এ পিটিশনটি স্বাক্ষর করার আবেদন জানাই। পিটিশনটি স্বাক্ষরের জন্য পিটিশন পাতায় [৪] যান, ও নির্দিষ্ট অংশে আপনার নাম, শহর, দেশ ও ই-মেইল ঠিকানা লিখুন, এবং কোনো মন্তব্য করতে চাইলে তা মন্তব্য অংশে করতে পারেন। অতঃপর "সাইন দ্য পিটিশন" বাটনে ক্লিক করার মাধ্যমে আপনার পিটিশনটি জমা দিন। এরপর আপনার ই-মেইল ঠিকানায় একটি কনফার্মেশন ই-মেইল আসবে। সেখানে থাকা কনফার্মেশন লিংকটিতে ক্লিক করার মাধ্যমে আপনার পিটিশনটি যথাযথভাবে সংরক্ষিত ও প্রদর্শিত হবে। এখন পর্যন্ত এই পিটিশনে স্বাক্ষরকৃত সকলের তালিকাটিও আপনি চাইলে দেখতে পারেন [৫]। এছাড়াও পিটিশনে স্বাক্ষর যেহেতু শুধু উইকিপিডিয়ানদের জন্য সীমাবদ্ধ নয়, তাই আপনি এটিকে সবার কাছে ছড়িয়ে দেওয়ার কাজেও অংশগ্রহণ করতে পারেন। শেয়ার করতে পারেন এ সংক্রান্ত ভিডিও, ছবি বা ব্যানার [৬]। তানভির -- Tanvir Rahman http://bit.ly/wikitanvir [১] http://www.unesco.org [২] http://wikipedia.de/wke/Petition [৩] http://wikipedia.de/wke/Main_Page?setlang=en [৪] https://wke.wikimedia.de/wke/Special:Petition?setlang=en [৫] http://wikipedia.de/wke/Special:PetitionList [৬] http://wikipedia.de/wke/Spread_The_Word -- Ubuntu Bangladesh https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
