আজকে ফেজবুকে একটা লিংকে লিনাকস নিয়ে একটা লেখা পড়লাম।লেখাটা হল http://www.sachalayatan.com/ovroniil/39184 সেখানে দেখলাম মাহবুব মোর্শেদ নামে একজন কমেন্ট করেছে যে লিনাকস নাকি কখনওই উন্ডোজের সমান হতে পারবেনা। সে নিজেও নাকি একসময় লিনাকস ফেন ছিল, এখন নাকি সে বুঝতে পেরেছে যে উন্ডোজের সাথে পাল্লা দেবার অবস্থা নাকি লিনাক্সের নাই।
আপনাদের কি মনে হয়? সামনেও কি এই অবস্তা থাকবে? আরেকটা প্রশ্ন ছিল সবার কাছে। আশা করি রাগ করবেননা। আপনারা যে লিনাকস বা উবন্টু নিয়ে খাটাখাটনি করছেন এতে আপনাদের লাভ কি? আপনারা কি কোন কোম্পানির কাছ থেকে বেতন বা সম্মানি পান? একবার লিনাক্সের একটা অনুষ্ঠানে ৬০-৭০ টাকায় একটা ডিভিডি কিনেছিলাম। একটা ফ্রি জিনিসের ডিভিডি এতদামে বিক্রি করে যে আয় রোজগার হচ্ছে সেটা কি লিনাকস বা উবন্টু কম্পানিতে একটা ভাগ দিতে হয়? কম্পানিকে ভাগ দেবার পর আপনাদের কাছে থাকে কতটুকু? আপনারা এসব প্রচার করে আর কি কি ভাবে লাভবান হন? আশকরি সবাই আমার প্রশ্নগুলোকে বাকা কিছু হিসেবে দেখবেননা। অনেকদিন ধরেই প্রশ্নগুলো মনে হচ্ছিল, তাই জিগ্গেস করে ফেললাম। সবাইকে ধন্যবাদ। -- Ubuntu Bangladesh https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
