@ মাসনুন ভাই ব্যাপারটা নিয়ে বেশ জলঘোলা আগেই হয়েছে। আপনাদের লোকো টীম খালি আগে কি ঘটেছে সেটা নিয়েই লাফালাফি করতেছে । আগে তো বিশাল যুদ্ধ বিগ্রহ হয়ে বন্ধ হয়ে গেল বি এল ইউ এ। কি জিনিস যে হারাইছি তা বলে বুঝানো যাবে না।
উবুন্টু বাংলাদেশে ফেবু গ্রুপ টা ভালই একটিভ । কিন্তু আলোচনা করার জন্য যথেষ্ট নয় বলেই মনে করি । একজন সমস্যার সমাধান চাইলে কি করতাম? আস্তের উপ্রে লিফোর লিঙ্ক টা ধরাই দিতাম । এখন যেটা পারি নাহ । যদিও নতুন একটা কমিউনিটি হয়েছে। কিন্তু সমস্যা কি ? কমিউনিটি আছে কিন্তু আপনাদের মত অভিজ্ঞরা নাই? আপনারা কি এখন আলোচনা করতে টাইম পান ? আপনারা এখন নিজেদের মধ্যে যুদ্ধ করতেছেন ।আপনারা আর্টিকেল লিখবেন কেন?! রিসেন্টলি বন্টু মিন্টুর আড্ডার মত কোন প্রোগ্রাম দেখতে পাই না। আমি কাদের কোথায় নিয়ে যাব ? একটা প্রোগ্রামে যে কয়েকজন মানুষকে নিয়ে আসব তাও পারিনা। কারন যে প্রোগ্রামগুলো রিসেন্টলি হচ্ছে সেগুলো দেখলে আকর্ষন আসার বদলে বিকর্ষন চলে আসবে । আর কত যুদ্ধ করবেন । এখন অন্তত কোনো রকম সমাধান হিসেবে যে মেইলিংলিস্ট টা ধরায়ে দিতাম । তাও বোধ হ্য দেবার সাহস পাচ্ছি নাহ । ওপেনসোর্স জিনিস নিয়ে এত যুদ্ধ বিগ্রহ হলে আমাকেও লিনাক্সের বাংলাদেশ কমিউনিটি থেকে বিদায় নিতে হবে । সবাইকে বলছি , "" আপনাদের পায়ে ধরি , তারপরো যুদ্ধ বিগ্রহ না করে সামনে কি করা যায় সেটা ভাবেন । " ধন্যবাদ। From, Firoz Ahmad(ত্রিনিত্রির রাশিমালা) -- Ubuntu Bangladesh https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
