ফিরোজ ভাই, আমি আপনার সাথে সম্পূর্ণ একমত । আমি লোকো টীমের সদস্য নই সুতরাং বলে লাভ নাই । তবে লিফোর অনুপস্থিতে একটা বড় জিনিস হারিয়েছি আমরা । আর এই মেইলিং লিস্ট থেকেও চলে গেছেন অনেক পুরোনো আর অভিজ্ঞ সদস্য ।
অনুষ্ঠানের কথা ভাবলেও মনটা খারাপ হয়ে যায় । আগের মত সেই অনুষ্ঠানগুলো আর হয়না । এই সব চিন্তা করেই এইবার পিএইচপিএক্সপার্টস সেমিনার এর আগের রাতে আমি, হাসিন ভাই (হাসিন হায়দার), মুর্শেদ ভাই (সামহোয়্যার ইন এ আছেন) তিনজনে মিলে অনেক্ষন কথা বলি লিনাক্স নিয়ে । পিএইচপিএক্সপার্টস গ্রুপ সব সময়ই লিনাক্স কে প্রাধান্য দিয়ে আসছে, তাই লিনাক্স নিয়ে কিছু করবার ইচ্ছাও আমাদের ছিল । হাসিন ভাই ১৬ডিসেম্বর রাতেই "nixers" (https://www.facebook.com/groups/nixersbd/) নামক একটি গ্রুপ তৈরি করেন ফেইসবুকে । এখানে আমাদের সাথে আছেন বাংলাদেশের চমৎকার কিছু গীক (হাসিন ভাই, মুর্শেদ ভাই, ফেরদৌস ভাই, লোবান ভাই যিনি ৯৭ সাল থেকে নোম, জিসিসি ইত্যাদি প্রজেক্টে কন্ট্রিবিউট করেছেন, তারেক ভাই - এরকম আরো অনেকে)। কোন ধরনের কলহ্ বা বিদ্বেষ এড়িয়ে *Nix (মেইনলি লিনাক্স) প্রচার করার জন্যই আমরা এই গ্রুপটি চালু করেছি । ইনশাআল্লাহ লিনাক্স নিয়েও আমরা পিএইচপিএক্সপার্টস সেমিনারের মত কিছু করব । আমরা কেবল শুরু করেছি, আপাতত ছোট ছোট মিটআপ করার ইচ্ছা । এরপর আস্তে আস্তে কার্যক্রম বাড়াব । এটা নিছকই একটা ইউজার গ্রুপ, এখানে কোন পদবী নেই । কিছু মডারেটর আছেন, আমরা শুধুই লিনাক্স প্রমোট করি । এই গ্রুপের কথা এখানে বলার কোন উদ্যেশ্য আমার ছিল না । আপনার আক্ষেপ থেকেই জানালাম । লোকো টীমের উপর দোষারোপ করে লাভ নাই । উনাদেরও ব্যক্তিগত জীবন আছেন । ব্যস্ত থাকতেই পারেন । 2012/1/1 Ahmad Firoz <[email protected]> > @ মাসনুন ভাই ব্যাপারটা নিয়ে বেশ জলঘোলা আগেই হয়েছে। আপনাদের লোকো টীম খালি > আগে কি ঘটেছে সেটা নিয়েই লাফালাফি করতেছে । আগে তো বিশাল যুদ্ধ বিগ্রহ হয়ে > বন্ধ হয়ে গেল বি এল ইউ এ। কি জিনিস যে হারাইছি তা বলে বুঝানো যাবে না। > > উবুন্টু বাংলাদেশে ফেবু গ্রুপ টা ভালই একটিভ । কিন্তু আলোচনা করার জন্য যথেষ্ট > নয় বলেই মনে করি । একজন সমস্যার সমাধান চাইলে কি করতাম? আস্তের উপ্রে লিফোর > লিঙ্ক টা ধরাই দিতাম । এখন যেটা পারি নাহ । যদিও নতুন একটা কমিউনিটি হয়েছে। > কিন্তু সমস্যা কি ? কমিউনিটি আছে কিন্তু আপনাদের মত অভিজ্ঞরা নাই? আপনারা কি > এখন আলোচনা করতে টাইম পান ? আপনারা এখন নিজেদের মধ্যে যুদ্ধ করতেছেন ।আপনারা > আর্টিকেল লিখবেন কেন?! > > রিসেন্টলি বন্টু মিন্টুর আড্ডার মত কোন প্রোগ্রাম দেখতে পাই না। আমি কাদের > কোথায় নিয়ে যাব ? একটা প্রোগ্রামে যে কয়েকজন মানুষকে নিয়ে আসব তাও পারিনা। > কারন যে প্রোগ্রামগুলো রিসেন্টলি হচ্ছে সেগুলো দেখলে আকর্ষন আসার বদলে বিকর্ষন > চলে আসবে । > > আর কত যুদ্ধ করবেন । এখন অন্তত কোনো রকম সমাধান হিসেবে যে মেইলিংলিস্ট টা > ধরায়ে দিতাম । তাও বোধ হ্য দেবার সাহস পাচ্ছি নাহ । ওপেনসোর্স জিনিস নিয়ে এত > যুদ্ধ বিগ্রহ হলে আমাকেও লিনাক্সের বাংলাদেশ কমিউনিটি থেকে বিদায় নিতে হবে । > > সবাইকে বলছি , > "" আপনাদের পায়ে ধরি , তারপরো যুদ্ধ বিগ্রহ না করে সামনে কি করা যায় সেটা > ভাবেন । " > ধন্যবাদ। > > From, > Firoz Ahmad(ত্রিনিত্রির রাশিমালা) > -- > Ubuntu Bangladesh > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd > -- Abu Ashraf Masnun | +8801711960803 | http://masnun.com <http://masnun.com> -- Ubuntu Bangladesh https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
