অনিরুদ্ধ, এই থ্রেডে রিং আর নূরের প্রতি এ্যালার্জির কথা তুমিই তুলেছ । মনে করতে না পারলে তোমার মেইল থেকে কোট করছি:
আমি জানি, আশিকূর নূর এবং রিং ভাইয়ের প্রতি অনেকেরই অজানা > এ্যালার্জি আছে, (দ্বিতীয় ব্যক্তিটির প্রতি আমিও সত্যিকার অর্থে খুশি নই) > তোমার ভাষ্যমতে এই অজানা এ্যালার্জির কারনে তুমি অনেককে তোমার সাথে পাওনি অথবা লিনাক্সদেশের মডারেশন প্যানেলে এরা থাকার কারনে অনেকেই লিনাক্সদেশকে ঠিকভাবে গ্রহন করতে পারনি । উপরের কথাগুলো আমার বলা না, এগুলো তোমারই বলা । আমি তোমার কথার সূত্র ধরেই বলেছি যেহেতু লিনাক্সদেশের এ্যাডমিন নিজেই অজানা এ্যালার্জির কথা বলছেন সেহেতু লিফোকে লিনাক্স দেশে মার্জ করা উচিৎ হবে না । মাসনুন ভাই, আমার কথাটার অর্থ হল, আমাদের ফোরামটির প্রশাসনের দুইজন ব্যক্তি > একটি বিশেষ সংস্থার সঙ্গে জড়িত। ওই বিশেষ সংস্থাটির কার্যক্রম কমিউনিটি সবাই > ভালোভাবে গ্রহণ করেনি। প্রশাসনের মাত্র দুইজন সদস্য ওই সংস্থার সঙ্গে জড়িত বলে > প্লাটফর্মটিই কি অপবিত্র হয়ে গেল? মানুষের চিন্তাভাবনা বড়ই আজগুবি! আচ্ছা, > লিনাক্সদেশ কি উক্ত সংস্থাকে কোন বিশেষ সুবিধা দিয়েছে বা দিচ্ছে? > তোমার প্রশ্নের উত্তর দেওয়ার আগে সামান্য স্মৃতিচারনের প্রয়োজন বোধ করছি । আমার জানামতে আমি আমার কোন ইমেইলে লিনাক্সদেশকে অপবিত্র বা অস্পৃশ্য বলে দাবি করিনি, আমি সেখানে যেতেও নিষেধ করিনি কাউকে । আমি তোমার কথার সূত্র ধরেই লিনাক্স দেশের গ্রহনযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছি, নিজে থেকে আগ বাড়িয়ে কিছু যোগ করিনি । অনুগ্রহ করে লিংক দাও কোন মেইলে আমি লিনাক্সদেশকে অপবিত্র বা সমজাতীয় কিছু বলেছি । আর যদি দিতে না পার, সেক্ষেত্রে আমার চিন্তাভাবনার কথা বাদ দিয়ে তোমার নিজের মানসিকতার উন্নয়নের দিকে নজর দেওয়াই শ্রেয় হবে । আপনার কথায় কিন্তু > সরাসরি ব্যক্তিগত আক্রমণ স্পষ্ট হয়ে উঠেছে। > লিংক প্লিজ? -- Abu Ashraf Masnun | +8801711960803 | http://masnun.me -- Ubuntu Bangladesh https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
