> @মাসনুন ভাই > অনেকে আবেগপ্রবণ হয়ে অনেক কথা বলে, সেখানে সব বাক্যের প্রতিটা অংশ ধরে মন্তব্য > বা পাল্টা মন্তব্য করা অর্থহীন। "কোন মেইলে কি বলেছি লিঙ্ক দাও" এধরণের কথা > কিন্তু উত্তেজনার বহিঃপ্রকাশ এতে কিন্তু যাকে ভুল বোঝা হচ্ছে তার মন আরও খারাপ > হয়। আশা করি বুঝবেন আমি কি বুঝাতে চাইছি।
ধন্যবাদ ভাইয়া । আসলেই সামান্য রাগ উঠেছিল কারন আমি যা বলেছিলাম তার মূলে ছিল অনিরুদ্ধের নিজের কথা । সেই রিং আর নূরের সম্পর্কে এ্যালার্জির কথা বলেছে আর এখন আমাকে অনুরোধ করছে ব্যক্তিগত আক্রমন পরিহার করতে । ব্যপারটা কেমন হয়ে গেল না? আমি পুরো থ্রেড আর্কাইভ ঘেটে দেখলাম আমি নিজে থেকে নূর বা রিং এর সম্পর্কে আগ বাড়িয়ে কিছুই বলিনি । অনিরুদ্ধ, নূর বা রিং এর প্রতি আমার কোন বিদ্বেষ নেই । রিং ভাইয়ের সাথে ব্যক্তিগত কিছু বিরোধ ছিল বা কিছুটা রোষারোষি ছিল যা এর আগে এক থ্রেডে ঝেড়ে ফেলেছি । নূরের সাথে কোন কালেই কোন কিছু নিয়ে বিরোধ বেধেছে কিনা মনে পড়ছে না । মতের বিরোধ হতেই পারে সেটাকে আমি ব্যক্তিগত পর্যায়ে টেনে নিতে চাই না আর । লিনাক্স দেশের প্রতি আমার কোন অভিযোগ নেই কিন্তু সবারই ব্যক্তিগত পছন্দ অপছন্দ থাকে । তার ভিত্তিতেই আমি লিফোকে চাইব আমার পছন্দের ফোরাম হিসেবে । আমার কথায় অনিরুদ্ধ ভুল বুঝে থাকলে আমি দু:খিত । -- Abu Ashraf Masnun | +8801711960803 | http://masnun.me -- Ubuntu Bangladesh https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
