দারুণ খবর। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন দেশের জিনিসের মাঝে বাংলাদেশের আমসত্ত্ব দেখলাম। দারুণ লেগেছে ব্যাপারটা।
2018-04-24 22:08 GMT+06:00 Ankan Ghosh Dastider < [email protected]>: > সুধী, > > উইকিমিডিয়ানদের বার্ষিক মিলনমেলা *উইকিমিডিয়া সম্মেলন ২০১৮* সদ্য সমাপ্ত > হয়েছে। এবারে সম্মেলনে ৭৯টি দেশের ৩০০+ অংশগ্রহণকারী অংশ নেয়। উইকিমিডিয়া > বাংলাদেশ থেকে আমি ও নাহিদ সুলতান অংশ নিই এবং অন্তর্ভুক্তি কমিটি > (Affiliation Committee) থেকে তানভির মোর্শেদ অংশ নিয়েছেন এবারের সম্মেলনে। > > এবারের সম্মেলন ২০-২২ এপ্রিল অনুষ্ঠিত হয়, এবং তার আগে ১৮-১৯ এপ্রিল > প্রিকনফারেন্স: Learning Days অনুষ্ঠিত হয়। > > প্রিকনফারেন্সের শুরু থেকে শেষ পর্যন্ত বিভিন্ন কর্মশালায় অংশগ্রহণকারীদেরকে > নানাবিধ বিষয় সম্পর্কে ধারণা দেওয়া হয়। এছাড়াও অংশগ্রহণকারীদের নিজ অভিজ্ঞতার > আলোকেই ডিজাইন করা বেশকিছু সেশন ছিল, যেখানে আমরাই বিভিন্ন সমস্যা তুলে ধরে তা > সমাধানের সম্ভাব্য উপায় নিয়ে আলোচনা করি। > > মূল সম্মেলনেও এ বিষয়গুলো অন্তর্ভুক্ত ছিল। তবে মূলত Movement Strategy, > Movement Partnership এবং Capacity Building & Learning - এ তিনটি ধাপে > সেশনগুলোর আয়োজন করা হয়। প্রয়োজন অনুযায়ী নানাবিধ সেশনে অংশ নিয়েছি আমি। > > মূল সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি বিভিন্ন দেশের প্রতিনিধিদের সাথেও বেশকিছু > বিষয় নিয়ে আলোচনা হয়েছে। পরবর্তীতে একত্রে কী ধরণের কাজ করা যেতে পারে বা > তাদের কাজ থেকে শিক্ষা নিয়ে আমরা পরবর্তীতে কীভাবে এগোতে পারি এ ব্যাপারে > আলোচনা হয়। এ ব্যাপারে আগামীতে কিছু প্রকল্প উইকিমিডিয়া বাংলাদেশের পক্ষ থেকে > আয়োজন করতে পারব বলে আশা করছি। > > সম্মেলন বিষয়ে আরো বিস্তারিত উইকিমিডিয়া বাংলাদেশের দ্বিমাসিক সাময়িকী > *উইকিবার্তা*র পরবর্তী সংখ্যায় পাবেন। :) > > ধন্যবাদসহ, > অংকন ঘোষ দস্তিদার > > -- > Community Director, Planning & Outreach || Wikimedia Bangladesh > Twitter: @Iagdastider <https://twitter.com/Iagdastider> > > _______________________________________________ > Wikimedia-BD mailing list > [email protected] > https://lists.wikimedia.org/mailman/listinfo/wikimedia-bd > >
_______________________________________________ Wikimedia-BD mailing list [email protected] https://lists.wikimedia.org/mailman/listinfo/wikimedia-bd
